
মার্কেন্টাইল ব্যাংকের নোয়াখালী সেনবাগ শাখার সেকেন্ড ম্যানেজার জাকির হোসেন ভূঁইয়া (৫৪)। পরিবার থাকে রাজধানীর বাড্ডা এলাকায়। সাপ্তাহিক ছুটি কাটাতে প্রতি বৃহস্পতিবার অফিস শেষে নোয়াখালী থেকে ঢাকার বাসায় আসতেন তিনি। শুক্রবার ও শনিবারের ছুটি কাটিয়ে আবার কর্মস্থলে যেতেন। ব্যতিক্রম হয়নি গত সপ্তাহেও। ছুটি কাটিয়ে আজ রোববার ভোরে কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। কিন্তু রাজধানীর গণ্ডিও পার হতে পারেননি। বেপরোয়া বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সড়কেই ঝরেছে এ ব্যাংক কর্মকর্তার প্রাণ।
আজ রোববার ভোরে রাজধানীর পল্টন মোড়ে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাক ও বাসটি জব্দ করেছে পুলিশ।
নিহতের স্বজনরা জানিয়েছেন, নিহতের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়। বর্তমানে দুই মেয়েসহ পরিবার নিয়ে রাজধানীর বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির পাশের এলাকায় থাকতেন। নিহত জাকির হোসেনের স্ত্রীর বড় ভাই নিজাম উদ্দিন হায়দার চৌধুরী জানান, জাকিরের পরিবার বাড্ডায় থাকেন। তবে মার্কেন্টাইল ব্যাংকের নোয়াখালী সেনবাগ শাখার সেকেন্ড ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সাপ্তাহিক ছুটিতে তিনি ঢাকায় আসেন। পরিবারের সঙ্গে শুক্র ও শনিবার ছিলেন। রোববার ভোরে নোয়াখালী যাওয়ার জন্য ঢাকার বাড্ডার বাসা থেকে ব্যাটারি চালিত রিকশাযোগে বের হন। রিকশাটি পল্টন আসলে এই দুর্ঘটনার শিকার হন বলে জানতে পেরেছেন।
পল্টন থানার এসআই আরিফউল্লাহ জানান, ভোর সাড়ে ৫টার দিকে পল্টন মোড়ে পেঁয়াজবোঝাই একটি ট্রাক ও ইউনিক পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে একটি রিকশাও চাপা পড়ে। গুরুতর আহত হন রিকশাচালক ও আরোহী। খবর পেয়ে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন। রিকশা চালক স্বপন (৩৫) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছে।
এসআই আরও জানান, ঘটনার পর ট্রাক ও বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক দুজনই পালিয়ে গেছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাজবাড়ী সদর উপজেলায় বস্তাবন্দী অবস্থায় চৌধুরী ফুয়াদ হাসান ওরফে রোহানের মরদেহ উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমিজমা নিয়ে পূর্ববিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। উদ্ধার করা হয়েছে ছুরি, গামছা, টি-শার্ট ও স্যান্ডেল।
৬ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের নিন্দা করেছে বন্দর রক্ষা কমিটি। চুক্তির শর্ত প্রকাশ, স্বাধীন মূল্যায়ন ও জাতীয় আলোচনার দাবি জানিয়ে ১২ অক্টোবর গণঅনশনের ডাক দিয়েছে সংগঠনটি।
৯ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে নকল সার, কীটনাশক ও গরুর ভুসি তৈরির প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ শনিবার উপজেলার কালসার ডাড়া বাজারে মেসার্স মোখলেছুর ট্রেডার্স নামের প্রতিষ্ঠানে অভিযানটি চালানো হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানের গুদামঘরটি তালাবদ্ধ করে দেয় প্রশাসন।
১৫ মিনিট আগে
উড্ডয়নের পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্যাশ-৮ উড়োজাহাজের ২ নম্বর হাইড্রোলিক সিস্টেমে ত্রুটি দেখা দেওয়ায় নোজ ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে সম্প্রসারণে সমস্যা হয়। এ অবস্থায় জরুরি অবতরণের প্রস্তুতি নেওয়া হলেও শেষ পর্যন্ত বিকল্প পদ্ধতিতে ল্যান্ডিং গিয়ার সম্প্রসারণ করে উড়োজাহাজটি ঢাকার হযরত...
২৩ মিনিট আগে