রাজধানীর বিমানবন্দরে একটি পাজেরো গাড়িতে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থানাধীন বলাকা ভবনের সামনে আজ বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। গাড়িটির নম্বর—ঢাকা মেট্রো ঘ ১১-০৩১১।
প্রত্যক্ষদর্শীরা আজকের পত্রিকাকে বলেন, ওই গাড়িতে মুহূর্তের মধ্যে তীব্র আগুন ছড়িয়ে পড়ে। আর আগুনের ভয়াবহ তাপের এর ধারে কাছেও কারও যাওয়া সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এরই মধ্যে বহু মানুষের চোখের সামনে কিছুক্ষণের মধ্যেই গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।
বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ওই গাড়িটিতে প্যানাসনিকের এজিএম (সেলস) মো. ওয়াসিম ও এর চালক ছিলেন। তাঁরা খিলক্ষেতের দিক থেকে উত্তরার দিকে যাচ্ছিলেন। পথে হঠাৎ গাড়িটি বন্ধ হয়ে যায়। একবার স্টার্ট দেওয়ার পর আবারও বন্ধ হয়ে যায়। দ্বিতীয়বার স্টার্ট দেওয়ার সময় ইঞ্জিনের সামনে থেকে আগুন ধরে যায়। এতে তাঁরা দ্রুত গাড়ি থেকে নেমে পড়েন। কিন্তু গাড়িটি রক্ষা করা যায়নি। গাড়িটি উদ্ধার করে বিমানবন্দর থানায় নিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
অগ্নিকাণ্ডের বিষয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শফিকুল ইসলাম আজকে পত্রিকাকে বলেন, বিমানবন্দরে পাজেরো গাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার সার্ভিস স্টেশনের দুইটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। যান্ত্রিক ত্রুটির কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলেও তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।
প্রসঙ্গত, গাড়িতে অগ্নিকাণ্ডের কারণে রাত ৮টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত ৪০ মিনিট ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে