
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বহুতল ভবনের এক ফ্ল্যাটে বিস্ফোরণে দগ্ধ কুলসুম আক্তার একটি সন্তানের জন্ম দিয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের পাঁচতলায় অস্ত্রোপচারকক্ষে কুলসুম আক্তারের সিজার সম্পন্ন হয়। তবে সদ্য জন্ম নেওয়া শিশুর শ্বাসকষ্ট আছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে পাঠানো হয়েছে।
কুলসুমের স্বামী মাসুদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয় কুলসুমকে। বেলা সাড়ে ১১টার দিকে অস্ত্রোপচারকক্ষ থেকে জানানো হয় ছেলে বাচ্চা হয়েছে। মা ও শিশু দুজনে ভালো আছে।
মাসুদ বলেন, বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকেরা রাতেই গাইনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছিলেন। তখন থেকেই কুলসুমকে অবজারভেশনে রেখেছিলেন।
মাসুদ বলেন, ‘এ রকম বিপদের সম্মুখীন কখনো হইনি। আমার মাথায় কিছুই কাজ করছে না।’
বার্ন ইনস্টিটিউটের শিশু বিভাগের কনসালট্যান্ট ডা. সঞ্জয় কুমার দাস জানান, সকাল ১০টার দিকে ওই দগ্ধ নারীকে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়। অস্ত্রোপচারের মাধ্যমে ছেলে বাচ্চা হয়। আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ওই নারী। তবে শিশুটির ওজন দেড় কেজি হয়েছে। কিছুটা শ্বাসকষ্ট আছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ওয়ার্ডে পাঠানো হয়েছে।
এর আগে, নারায়ণগঞ্জের ফতুল্লায় রোববার সন্ধ্যায় ফতুল্লার মাসদাইর এলাকায় এমএস টাওয়ারের ষষ্ঠ তলায় এক ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ফ্ল্যাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ সময় তিন বছর বয়সের এক শিশুসহ অন্তঃসত্ত্বা মা কুলসুম আক্তার দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে