
রাজধানীর মোহাম্মদপুরে তিনতলা বাসার ছাদ থেকে পড়ে নুসরাত জাহান জাহালিকা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে চাঁদ উদ্যানের ৩ নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নুসরাত ভোলা জেলার বোরহানউদ্দিন থানার দেউলা গ্রামের সজিব হোসেনের মেয়ে। তাঁরা বর্তমানে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের ৩ নম্বর সড়কের ওই বাসায় ভাড়া থাকেন। নুসরাত স্থানীয় হামিম মডেল কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। তিন বোনের মধ্যে সে ছিল সবার ছোট।
নুসরাতের বাবা মো. সজিব হোসেন জানান, শনিবার বেলা ১টার দিকে বাসার ছাদে খেলছিল নুসরাত। তাঁদের বাসার ছাদে কোনো রেলিং ছিল না। সে নিজের বাসার ছাদ থেকে পাশের বাসার ছাদে, আবার সেখান থেকে নিজেদের ছাদে লাফিয়ে খেলছিল। একপর্যায়ে নিচে পড়ে গুরুতর আহত হয় সে।
সজিব হোসেন আরও জানান, নুসরাতকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি মোহাম্মদপুর থানা-পুলিশ তদন্ত করছে।

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ইউনিয়নে ইটভাটা ও মাটিকাটা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাদের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার আকবরনগরে ঘটে যাওয়া ঘটনায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো কাউকে আটক করা হয়নি।
১৪ মিনিট আগে
দুই মাস আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন মা রিতা হালদার। বাড়ির পাশের খালের পাড়ে তাঁকে সমাহিত করেছিলেন স্বামী অরবিন্দু হালদার। সেই সমাধির কাছেই পড়ে ছিল তিন বছরের ছেলে অরূপের জুতা। ছেলেকে খুঁজতে গিয়ে জুতা দেখতে পেয়ে পাশের খালে তল্লাশি শুরু করেন বাবা। পরে সেই খাল থেকেই উদ্ধার করা....
৩৬ মিনিট আগে
বাগেরহাটের রামপালে প্রথমবারের মতো ক্যানসার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবা চালু হয়েছে। আজ শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ঝনঝনিয়া এলাকায় ‘আমাদের গ্রাম ক্যানসার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর কনফারেন্স কক্ষে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়।
৪০ মিনিট আগে
ভোলায় অভিযান চালিয়ে মো. রাজিব মাঝি (৩১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। অভিযানকালে তাঁর কাছ থেকে একটি দেশীয় অস্ত্র, একটি মোটরসাইকেল, একটি স্মার্টফোন এবং মাদক বিক্রির নগদ ৩৪ হাজার ১৫০ টাকা উদ্ধার....
১ ঘণ্টা আগে