ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ১২টি ফ্লাইট প্রতিবেশী ভারতের কলকাতাসহ আশপাশের বিমানবন্দরে চলে যায়। আজ মঙ্গলবার প্রথম প্রহর থেকে ভোর পর্যন্ত এমন পরিস্থিতির মধ্যে পড়েছে বিভিন্ন গন্তব্য থেকে আসা একাধিক এয়ারলাইনসের ফ্লাইট। ফ্লাইট চলাচল পর্যবেক্ষণের একটি অনলাইন পোর্টালের তথ্য বিশ্লেষণ করে এমন চিত্র মিলেছে।
মঙ্গলবার ভোর পর্যন্ত নির্ধারতি সময়ে বিভিন্ন দেশ থেকে আসা আটটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কোলকাতায় বিমানবন্দরে অবতরণ করে। এয়ার এশিয়ার দুটি ফ্লাইট উড্ডয়নের পর কুয়ালালামপুরেই ফিরে গেছে। আর গালফ এয়ারের একটি ফ্লাইট ব্যাংকক ও ইস্তাম্বুল থেকে আসা তার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট দিল্লিতে অবতরণ করে।
কলকাতায় অবতরণ করা ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে থাই এয়ারওয়েজের একটি, কুয়েত এয়ারওয়েজের দুটি, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের একটি, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, সালাম এয়ারের একটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট।

এর মধ্যে প্রথম ফ্লাইট ছিল থাই এয়ারওয়েজের, যেটির ব্যাংকক থেকে সোমবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে ঢাকায় নামার কথা ছিল। আর সর্বেশষ ফিরে যাওয়া তার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটের আজ ভোর ৫টা ৪৫ মিনিটে নামার কথা ছিল।
তবে আরও পরের দিকের ফ্লাইটগুলো মঙ্গলবার সকালের দিকে ঢাকায় অবতরণ শুরু করে। একই কারণে ঢাকা থেকেও বিভিন্ন গন্তব্যের ফ্লাইট ছাড়তে দেরি হয়।
রোববার থেকে দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও শীত অনুভূত হচ্ছে। সামনের দিনে শীত আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
১৯ মিনিট আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
১ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে