
বিভিন্ন অপশক্তি ষড়যন্ত্রের চেষ্টা করতে পারে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু (এমপি) । সে জন্য তিনি সবাইতে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।
আজ সোমবার ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিভিন্ন অপশক্তি ষড়যন্ত্রের চেষ্টা করতে পারে। তবে জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কেউ সফল হতে পারে না। বাংলাদেশের মানুষ অতীতেও বিভিন্ন সংকট ও ষড়যন্ত্র মোকাবিলা করেছে। সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না, কোনো ষড়যন্ত্রই সফল হবে না।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সব সময় বাংলাদেশি পরিচয়কে ধারণ করে সবাইকে একসঙ্গে এগিয়ে যাওয়ার কথা বলেন। এই চেতনাকে ধারণ করে দেশের শান্তি, সম্প্রীতি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের নেতৃত্বে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা এবং মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই মিলেমিশে বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে। দেশের মানুষের ঐক্য ও সম্প্রীতি অটুট রাখতে সবাইকে আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। পূজার সময় মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দুর্গাপূজা উপলক্ষে সরকারের বিভিন্ন সহায়তার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পূজা উদ্যাপনের জন্য সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে। এসব বরাদ্দ ও সহায়তা সরকারি নির্দেশনা এবং নির্ধারিত নীতিমালা অনুসারে বণ্টন করতে হবে।
সভায় মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, মাদক এখন দেশের জন্য একটি গুরুতর সমস্যা। এ সমস্যা নিয়ন্ত্রণে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বিষয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, পুলিশ সুপার শামীমা পারভীন প্রমুখ।

লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ ও এর ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার অপরাধে নুরনবী নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন লালমনিরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক দায়রা...
৩ মিনিট আগে
সুন্দরবনের বনজীবী জেলে, বাওয়ালি ও মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিত করতে গত ২ মার্চ থেকে কোস্ট গার্ড, এসআরবি, স্থানীয় প্রশাসন, নৌ-পুলিশ ও বন বিভাগের যৌথ পরিচালনায় ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ শুরু হয়। যৌথ বাহিনীর টানা অভিযানের মুখে টিকতে না পেরে জলদস্যুরা আত্মসমর্পণের পথ বেছে নেয়।
৫ মিনিট আগে
মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের নারাইনপাশায় চা বিক্রেতা দুরুদ মিয়াকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে ছাদিক মিয়া (৬৫) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে এই রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক শামসাদ বেগম।
২৬ মিনিট আগে
কক্সবাজারের উখিয়ার ২ নম্বর ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের বিশেষ অভিযানে দুই সহোদরকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি ও দুটি শটগানের কার্তুজ উদ্ধারের দাবি করেছে এপিবিএন।
২৮ মিনিট আগে