
বদলি নীতিমালার অসংগতি দূর করে দূরত্বের ভিত্তিতে বদলির সুযোগসহ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈষম্য নিরসনে ১১ দফা দাবি জানিয়েছে সর্বজনীন বদলিপ্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরাম।
আজ শনিবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে সর্বজনীন বদলিপ্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরামের আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন প্রান্তে নিজ এলাকা থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করায় অনেক শিক্ষক অমানবিক জীবনযাপন করছেন। দীর্ঘদিনের আন্দোলনের পর সফটওয়্যারভিত্তিক বদলিব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান তাঁরা।
বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের মহাসচিব মো. জহিরুল ইসলাম বলেন, পে স্কেল নিয়ে আমার একটা আপত্তি হচ্ছে—একজন সচিবকে যেখান থেকে বাজার করতে হয়, একজন কর্মচারীকেও সেখান থেকে বাজার করতে হয়। তাহলে বেতনের তারতম্য কেন এত বেশি হবে? দেড় লাখের ওপরে যিনি বেতন পান, তিনি গাড়ি, তেল এমনকি থাকার জন্য বাড়িও পান। আবার কর্মচারী মাত্র ১৬ হাজার টাকায় বাড়ি ভাড়া দিয়ে আর কত টাকা থাকে তাঁর? তাই সর্বনিম্ন বেতন ৪০ হাজার টাকার দাবি করছি।
শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে—বর্তমান বদলি প্রক্রিয়া শেষ হওয়ার পর সব প্রতিষ্ঠানের শর্ত বাতিল করে সমপদে বদলির সুযোগ দেওয়া, তিনটি প্রতিষ্ঠানে আবেদনের সীমা তুলে দিয়ে আবেদন উন্মুক্ত করা এবং দূরত্বের ভিত্তিতে বদলির ব্যবস্থা করা। একই এলাকায় চাকরি করা স্বামী-স্ত্রীকে নিজ জেলায় বদলি, নিজ জেলা ও উপজেলার মধ্যে দূরে কর্মরত শিক্ষকদের বদলির সুযোগ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের দ্রুত বদলির আওতায় আনার দাবিও জানানো হয়।
এ ছাড়া নৈশ প্রহরীদের ছুটি ও কর্মঘণ্টা নির্ধারণ, ২৪ ঘণ্টা ডিউটি বন্ধ এবং একজনের পরিবর্তে দুজন নৈশ প্রহরী নিয়োগের দাবি জানান বক্তারা।
কর্মচারীদের নিয়োগ কেন্দ্রীয়ভাবে করা ও তাদের বদলির সুযোগ দেওয়ারও দাবি করা হয়।
প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধানদের দ্রুত মৌখিক পরীক্ষা নিয়ে নিয়োগ, অবসরপ্রাপ্ত শিক্ষকদের ছয় মাসের মধ্যে প্রাপ্য সুবিধা প্রদান, বিএডধারী শিক্ষকদের বৈষম্য দূর, শতভাগ উৎসব ভাতা ও সরকারি নিয়মে বাড়িভাড়া দেওয়ার দাবি জানানো হয়। একই সঙ্গে এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি করেন তাঁরা।
সর্বজনীন বদলিপ্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরামের সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে সাংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. তোফায়েল সরকার, বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি মো. মাইনুদ্দিন ও উপদেষ্টা মো. শামীম আহমেদ।

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ সভা করা হয়...
৩ ঘণ্টা আগে
সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের হাসপাতাল। আজ বুধবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগে এই ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
৪ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
৫ ঘণ্টা আগে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।
৫ ঘণ্টা আগে