
সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান মেজর (অব.) এম. এ. মান্নান ওরফে আবদুল মান্নানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন নিষেধাজ্ঞা জারির এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আদালতের প্রসিকিউশন দপ্তরের সহকারী আদালত পরিদর্শক আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি আজকের পত্রিকাকে জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
দুদকের উপ–সহকারী পরিচালক মোহাম্মদ শামীম খন্দকার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
আবেদনে বলা হয়েছে, আব্দুল মান্নান অন্যদের সঙ্গে যোগসাজশ, ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, অসদাচরণ ও প্রতারণামূলকভাবে প্রতিষ্ঠান মেসার্স টেলিকম সার্ভিস লিমিটেডের নামে ৮ কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগটির তদন্ত কার্যক্রম দুদকে চলমান। তিনি দেশত্যাগ করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তিনি দেশ ত্যাগ করলে দুদকের তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে। তিনি যেন বিদেশ পালিয়ে যেতে না পারেন সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আবশ্যক।
উল্লেখ্য, ২০২২ সালের ১৮ ডিসেম্বর দুদকের উপপরিচালক আব্দুল মাজেদ বাদী হয়ে সমন্বিত দুদক কার্যালয়ে ৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মেজর (অব.) মান্নানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার তদন্ত চলছে এবং সেই মামলার সূত্রে এই নিষেধাজ্ঞা জারি করা হলো।

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুতায়িত হয়ে আব্দুস সালাম (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামে গেণু মিয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে
রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব বিস্ফোরক ও অস্ত্র মজুত করা হয়েছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
১ ঘণ্টা আগে
কয়েকজন বাসযাত্রী বলেন, যেখানে সিরাজগঞ্জগামী বাসের ভাড়া সাধারণ সময়ে প্রায় ৩৫০ টাকা, সেখানে ঈদ উপলক্ষে ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত নেওয়ার চেষ্টা করছেন কিছু পরিবহন মালিক।
২ ঘণ্টা আগে
৮ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী মুন্নি বেগম ও আল আমিন বলেন, ‘সরকার আমাদের ১০ কেজি করে চাল দিয়েছে। কিন্তু মেম্বার পাঁচজনকে ৩০ কেজির একটি বস্তা দিয়ে বলেছেন—এর বেশি নেই। আমরা গরিব মানুষ, তাই আর কিছু বলতে পারিনি।’
২ ঘণ্টা আগে