
আওয়ামী লীগের দোসরদের ধরিয়ে দেওয়ার নামে কোনো ধরনের মব সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না। কারও বিষয়ে তথ্য থাকলে পুলিশকে জানাতে পারবেন। তবে কোনো ধরনের মব সৃষ্টি করা যাবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।
আজ বুধবার দুপুরে রাজধানী মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে হাজারীবাগ এলাকায় দুটি হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাজধানীর ধানমন্ডিতে একটি বাড়ি ঘেরাও করার ঘটনায় মোহাম্মদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ তিনজনকে আটকের পর ছেড়ে দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার এনসিপি নেতা হান্নান মাসউদের উপস্থিতিতে তিন সমন্বয়ককে ছাড়া হয়। তবে পুলিশ বলছে, মামলা না হওয়ায় ওই তিন সমন্বয়ককে ছাড়া হয়েছে। পাশাপাশি তাদের সতর্ক করা হয়েছে।
ঘটনার বিষয়ে রমনা বিভাগের ডিসি বলেন, ‘ধানমন্ডিতে সমন্বয়ক পরিচয়ে বাড়ি ঘেরা করার ঘটনায় চাঁদা না পেয়ে রাতে বাড়ি ঘেরাও করে। পুলিশ আটক করার পরে হান্নান মাসউদ তাদের ছাড়িয়ে নিয়ে আসে। এই বিষয়ে জানতে চাইলে রমনা বিভাগের ডিসি মাসউদ আলম বলেন, চাঁদা দাবির বিষয়টি আমাদের জানা নেই। ভুক্তভোগী আমাদের কাছে অভিযোগ করলে ব্যবস্থা নেব।’
তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর বেশ কিছু ঘটনা ঘটেছে। পুলিশের ঊর্ধ্বতনদের নির্দেশ, মব সৃষ্টি করে কাউকে যেন কিছু না করা হয়। গত পরশু রাতে যা দেখেছেন এখন থেকে তেমনটাই হবে। কোনো বাড়ি ঘেরাও বা কাউকে ধরিয়ে দেওয়ার নামে সবার পুলিশ হওয়ার সুযোগ নেই। আওয়ামী লীগের বড় পদ বা তাদের সহযোগী কারও বিষয় তথ্য থাকলে আমাদের জানাতে পারেন। আমরা যাচাই বাছাই করে ব্যবস্থা নেব। কিন্তু এভাবে বাড়ি ঘেরাও করার সুযোগ নেই। আমার কাউকে বিশৃঙ্খলা করতে দেব না।’
হান্নান মাসউদের হস্তক্ষেপের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘হস্তক্ষেপ না। আসলে ঘটনা ঘটার আগেই যেহেতু তাদের আটক করা হয়েছে। এবং তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। তাই আমরা মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দিয়েছি। মুচলেকাও বলা হয়েছে, এটাই শেষবার। এরপরে এমন কিছু করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তদন্ত কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলাম অন্য পাঁচ সদস্যকে সঙ্গে নিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তদন্ত কমিটি দৌলতদিয়া বাস টার্মিনালে রাখা দুর্ঘটনাকবলিত বাসটি পরিদর্শন করে।
৪ মিনিট আগে
শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ৪২ হাজার ৩৭৪টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৮ হাজার ৩৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা। অপর দিকে ঢাকাগামী ২৪ হাজার ৩৩৮টি যানবাহন পারাপার হয়েছে।
২ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, খালেক সরদারের তিন ছেলে খলিল সরদার, সহিদ সরদার ও আলাউদ্দিন সরদার। জীবিত অবস্থায় খালেক সরদার একটি গ্রামীণ টাওয়ার নির্মাণের জন্য জমি দেন। ওই টাওয়ারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিবছর এককালীন টাকা দেয়।
২ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, পঞ্চগড় থেকে বেশ কিছু যাত্রী নিয়ে হেরিটেজ স্লিপার নামের একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। পথে চন্ডিপুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বাসের চালকের সহকারী ও এক যাত্রীর মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে