
রাজধানীর জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে রোগীদের সহজে চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. আব্দুল মান্নান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছেন আনসার সদস্যরা। পরে তাঁকে আইনগত ব্যবস্থা নিতে শেরে-বাংলা-নগর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা মহানগর আনসারের (ডিএমএ) পশ্চিম জোনের শেরে-বাংলা-নগর থানাধীন জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এ অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আনসার সূত্র জানায়, হাসপাতালে সেবা নিতে আসা এক আনসার সদস্যের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে ক্যাম্প ইনচার্জ পিসি মো. আমিনুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এপিসি রফিকুল ইসলাম, আনসার সদস্য মো. আতোয়ার ও মো. রুবেল হোসেনের সমন্বয়ে দায়িত্বে থাকা আনসার টিম চিহ্নিত দালাল চক্রের সদস্য আব্দুল মান্নানকে আটক করে।
আটক আব্দুল মান্নান কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়িবাড়ী গ্রামের মো. মনু মিয়ার ছেলে। তিনি বর্তমানে ঢাকার মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় বসবাস করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল মান্নান রোগীদের সহজে চিকিৎসাসেবা ও বিভিন্ন পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে হাসপাতালের বাইরে বেসরকারি ক্লিনিকে নিয়ে গিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেন। এভাবে এক ভুক্তভোগীর কাছ থেকে ৫ হাজার টাকা নেওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
আনসার কর্তৃপক্ষ জানায়, হাসপাতাল এলাকায় দালাল চক্রের অপতৎপরতা প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের তৎপরতা রোগী ও স্বজনদের নিরাপত্তা এবং নির্বিঘ্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির সিলেট সফরে এলে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে তাঁর সংবাদ সংগ্রহকালে স্থানীয় গণমাধ্যমকর্মীদের হেনস্তা ও লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে।
১০ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর রহমান হত্যাকাণ্ডে মামলার এক মাস পেরিয়ে গেলেও এখনো গ্রেপ্তার হয়নি কোনো আসামি। এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নিহতের পরিবার এবং এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
১৫ মিনিট আগে
তেঁতুলিয়া নদীর ভাঙন এবং জোয়ারের পানি থেকে বসতভিটা ও ফসলি জমি রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে পটুয়াখালীর বাউফলে প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করেছেন নদীতীরবর্তী বাসিন্দারা। একই সঙ্গে ভোলা জেলার ভেলুমিয়া ও পটুয়াখালীর ধূলিয়ার মধ্যে সংযোগ স্থাপনে তেঁতুলিয়া নদীর ওপর সেতু...
৩৫ মিনিট আগে
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার যশোর-সাতক্ষীরা মহাসড়কের কেশবপুর উপজেলা ও যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে