
ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনার নিন্দা জানিয়ে তাঁদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। এ দাবিতে ১০ জানুয়ারি বেলা ৩টায় মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল ও ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছে দেশের কয়েকটি বামপন্থী দল নিয়ে গড়া এই জোট।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ রোববার বিকেলে আয়োজিত সমাবেশ থেকে এ কর্মসূচির ডাক দেওয়া হয়।
সমাবেশে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা বলেন, ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপের মাধ্যমে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন।
সভাপতির বক্তব্যে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, ভেনেজুয়েলার তেল ও জ্বালানি সম্পদ দখলের হীন উদ্দেশ্য থেকে যুক্তরাষ্ট্র এই নজিরবিহীন সামরিক আগ্রাসন চালিয়েছে। এরই মধ্যে এ হামলায় অর্ধশতাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। কোনো ধরনের রাখঢাক না করে যেভাবে এ হামলা পরিচালিত হয়েছে, তা গোটা বিশ্ববিবেককে স্তব্ধ করে দিয়েছে।
বাসদ নেতা বলেন, ভেনেজুয়েলার জনগণের পূর্ণ অধিকার রয়েছে তাঁদের সরকার, জাতীয় সম্পদের ব্যবস্থাপনা ও উন্নয়ন নীতিমালা নির্ধারণ করার। সেখানে হস্তক্ষেপ করার কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরব বা দুর্বল ভূমিকা বিশ্বকে নতুন করে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।
সমাবেশে আরও বক্তব্য দেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতা ও বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা ও গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে তোপখানা রোড, পল্টন, দৈনিক বাংলা মোড় ও বায়তুল মোকাররম হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়।

স্বাধীনতার স্মৃতিবিজড়িত মেহেরপুরের মুজিবনগর মুক্তিযুদ্ধবিষয়ক স্মৃতিকেন্দ্র এখনো দর্শনার্থীশূন্য। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই একশ্রেণির উচ্ছৃঙ্খল লোকজন সেখানকার মুক্তিযুদ্ধবিষয়ক ভাস্কর্যগুলো ভেঙে গুঁড়িয়ে দেয়।
৪ ঘণ্টা আগে
কৃষকসহ বিলাঞ্চলের মানুষের কষ্টের কথা ভেবে ২৫ বছর আগে বিলের মধ্য দিয়ে তৈরি করা হয় সাবমারসিবল বা ডুবো সড়ক। এখন সেই আশাজাগানিয়া সড়কটি যেন দুর্ভোগের আরেক নাম। সংস্কার না করায় ভাঙাচোরায় সড়কটিতে চলাচল করতে গিয়ে দুর্ভোগ আরও বেড়েছে।
৪ ঘণ্টা আগে
চলতি মাসের শুরুর দিকে রাজধানীর গুলিস্তানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বড় ধরনের উচ্ছেদ অভিযান চালালেও সপ্তাহ না পেরোতেই আবার দোকান বসতে শুরু করেছে। ফুটপাতগুলোতে দেখা গেছে ‘হকার-পুলিশ’ খেলা। একদিকে সুযোগ পেলেই অস্থায়ী পাটাতন দিয়ে দোকান বসাচ্ছেন হকাররা; অন্যদিকে ঘুরে ঘুরে সেসব উঠিয়ে দিচ্ছে পুলিশ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ৫১ শিশুর মৃত্যুর পর এই সংক্রামক রোগের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম আট সদস্যের এই বোর্ড গঠনের আদেশ দেন।
৫ ঘণ্টা আগে