
ভায়াডাক্ট দেবে যাওয়ার কারণে আজ বুধবার সকাল সাড়ে ৯টার পর আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে গেছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ বিষয়টি জানিয়েছেন।
নাসির উদ্দিন আহমেদ জানান, রাজধানীর ফার্মগেট ও বিজয় সরণির মাঝামাঝি এলাকায় মেট্রোরেলের ভায়াডাক্ট দেবে গিয়ে হঠাৎ বন্ধ হয়ে গেছে মেট্রোরেল চলাচল। ঠিক করতে বেশ সময় লাগবে। কখন স্বাভাবিক চলাচল শুরু হবে বলতে পারছি না।
এদিকে, ডিএমটিসিএল থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, অনিবার্য কারণবশত আজ সকাল ৯টা ৪০ মিনিট থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
মেট্রোরেল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন রাজধানীর মিরপুর ও উত্তরা থেকে কারওয়ান বাজার ও মতিঝিলের অফিসগামী যাত্রীরা। মেট্রোরেল যাত্রীদের ফেসবুক গ্রুপ ‘মেট্রোরেল প্যাসেঞ্জার কমিউনিটিতে’ ভুক্তভোগী আনোয়ার পারভেজ লিখেছেন ৯টা ৯ মিনিটে উত্তরা উত্তর থেকে ছেড়ে আসা ট্রেন আগারগাঁও স্টেশন ছেড়ে যাওয়ার সময় প্ল্যাটফরমেই যান্ত্রিক/সিগন্যাল ত্রুটিতে পড়ে। অতঃপর ডোর এলাইন করে সবাইকে ট্রেন থেকে নেমে যাওয়ার অনুরোধ করা হয়। ঘড়ির কাঁটায় তখন সকাল ৯টা ৩৫ মিনিট।’
মতিঝিল থেকে আগারগাঁও অভিমুখে যাচ্ছিলেন মো. আমিরুল ইসলাম। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি লিখেছেন, ‘মতিঝিল থেকে উত্তরা অভিমুখে যাওয়ার মেট্রোরেলটি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে তিন মিনিট দাঁড়িয়ে ছিল। কারওয়ান বাজার স্টেশনে এসে আবার ১০ মিনিট দাঁড়িয়ে থাকল। পরে মাইকে ঘোষণা হলো, মতিঝিল থেকে আগারগাঁও অভিমুখে মেট্রোরেল চলাচল করবে না। যাত্রীদের নেমে যাওয়ার অনুরোধ জানানো হলো।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে