Ajker Patrika

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত
প্রতীকী ছবি

রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুরের শ্যামলী মোড়ে পথচারী পারাপারের ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজনের নাম মুক্তা (৪০)। অন্য নারীর বয়স আনুমানিক ৪৫ বছর। তাঁর পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে শ্যামলী মোড়ের ওভারব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন ওই দুই নারী। এ সময় দ্রুতগতির একটি যানবাহন তাঁদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। অপর নারী গুরুতর আহত হন। খবর পেয়ে মোহাম্মদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আহত মুক্তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত দুই নারী শ্যামলী এলাকায় ফুটপাতে থাকতেন বলে জানা গেছে। তাঁদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গের হিমাগারে রাখা হয়েছে।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) জনি আজকের পত্রিকাকে বলেন, নিহত দুই নারী ভবঘুরে ছিলেন। পথচারীরা তাঁদের হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। তাঁদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত