
বৈরী আবহাওয়ার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে সব ধরনের লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে নৌরুটে বন্ধ রাখা হয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে। সাড়ে ১১টার দিকে বৃষ্টির সঙ্গে বাতাস শুরু হলে দুর্ঘটনা এড়াতে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঝোড়ো বাতাসের কারণে উত্তাল হয়ে ওঠে পদ্মা নদী। দুর্ঘটনা এড়াতে নৌরুটের সব নৌযান বন্ধ রাখা হয়েছে। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটে ঢাকাগামী যাত্রীরা বিপাকে পড়েছেন।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, আবহাওয়া বৈরী হওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে নৌরুটে সব লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু হবে।

কৃষিতে রাসায়নিক বালাইনাশকের অতি ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ও নিরাপদ সবজি উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে দেশীয় প্রযুক্তিতে জৈব বালাইনাশক (বায়োপেস্টিসাইড) তৈরির ওপর জোর দিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে ‘একাডেমিয়া—শিল
৩২ মিনিট আগে
মুন্সিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিরাজদিখান উপজেলা কমিটির সভাপতি মহিউদ্দিন আহমেদ (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তিনি মৃত
৩৫ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে আয়মান (৭) ও আল জাহিম (৫) নামের আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের বলাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়মান ও আল জাহিম ওই গ্রামের সৌদিপ্রবাসী শামসুল আলমের ছেলে।
৩৭ মিনিট আগে
নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর তোলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের গুঞ্জর খাঁ দীঘিরপাড়সংলগ্ন বালুরচর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩৮ মিনিট আগে