
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ইউনেসকোর ‘দ্য ট্রি অব পিস’ পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী আবদুল্লাহ আল মামুন। তিনি বলেছেন, ড. ইউনূস একটি অনুষ্ঠানে গিয়েছেন। সেই অনুষ্ঠান থেকে তিনি কোনো প্রেস রিলিজ পাঠিয়েছেন? প্রেস রিলিজ হয়তো এখান থেকে কোনো কর্মচারী পাঠিয়েছেন। আমরা এখনো জানি না। তিনি (ড. ইউনূস) আসলে হয়তো বলতে পারবেন।’
আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এসব কথা বলেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘ড. ইউনূস বাকু সম্মেলনে গিয়েছেন। সেখানে পৃথিবীর ৯ জন সাবেক প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি তাঁকে দাওয়াত দিয়ে নিয়েছেন। সেখানে যে সম্মেলন হয়েছে, এটা সত্য। তাঁকে যে পুরস্কার দেওয়া হয়েছে, এটা সত্য।’
ব্যারিস্টার মামুন বলেন, ‘পুরস্কারের বিষয়ে কোনো ভুলভ্রান্তি হতে পারে। কিন্তু এটাকে বলা হচ্ছে প্রতারণা। আমরা দেখতে পাই, কতিপয় মিডিয়া ড. ইউনূসের কোনো পজিটিভ দিক আলোচনা না করে কোথায় গন্ধ পাওয়া যায় সেটাকে চুলচেরা বিশ্লেষণ করে এটা করা হচ্ছে। যার অবস্থান মহাসমুদ্র। যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, উনি ইউনেসকোর এই একটি পুরস্কারের জন্য জালিয়াতি করার প্রশ্ন আসে?
‘যেখানে সমুদ্র, সেখানে পুকুর চুরি করতে আসে? মন্ত্রী যেভাবে বলেছেন এটা দুঃখজনক। এত বড় (ড. ইউনূস) একজন ব্যক্তিত্বের সঙ্গে এই ধরনের কথা মানায় না।’
এর আগে গতকাল বুধবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসকে ইউনেসকো একটি পুরস্কার দিয়েছে বলে প্রচারিত সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি নিয়ে ইউনেসকোর সদর দপ্তরে যোগাযোগ করেছি। সেখান থেকে তারা আমাদের নিশ্চিত করেছেন যে ইউনেসকো ড. ইউনূসকে এ ধরনের কোনো পুরস্কার দেয়নি।’

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৬ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৬ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৭ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগে