
জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের আগে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত অন্তত ২০ জন ‘জুলাই যোদ্ধা’ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আজ শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ২টার পর থেকে একে একে আহতদের হাসপাতালে নিয়ে আসা হয়।
আহতরা হলেন সিনথিয়া মিম, শফিকুল ইসলাম, শফিউল্লাহ, হাবিব উল্লাহ, তানভিরুল ইসলাম, সাইফুল ইসলাম, আতিকুল গাজী, রাকিব, লাইলি প্রমুখ।
আহত আতিকুল গাজী জানান, তাঁর বাসা উত্তরা এলাকায়। আজ স্বাক্ষর হতে যাওয়া জুলাই সনদের প্রতিবাদ জানাতে তাঁরা মানিক মিয়া অ্যাভিনিউতে এসেছিলেন। সেখান থেকে পুলিশ তাঁদের সরিয়ে দিতে লাঠিপেটা করে। এলোপাতাড়ি লাঠির আঘাতে আহত হন তাঁরা।
আতিকুল গাজী আরও বলেন, ‘যেই জুলাই আমাদের মাধ্যমে এসেছে, সেই জুলাই সনদে যদি আমরাই না থাকি, তাহলে এই সনদ আমরা মানি না। আমি মনে করি, এই সরকার ব্যর্থ, জুলাই সনদটাও ব্যর্থ।’
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাঁদের অবস্থা গুরুতর নয়।

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গায় গাড়িচাপা দিয়ে দুজনকে হত্যার ঘটনায় করা মামলায় বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে তাড়াশ উপজেলার হেমনগর গাটাবাড়ী গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে আজ মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
২ মিনিট আগে
শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধ সংযোগের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুকনুজ্জামান রুকনকে ২ লাখ ২৪ হাজার টাকা জরিমানা করেছে বিদ্যুৎ বিভাগ। একই ঘটনায় তাঁর বিরুদ্ধে ময়মনসিংহের বিদ্যুৎ আদালতে মামলা করা হয়েছে।
৪ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় মাদকসহ গ্রেপ্তার হওয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অ্যাসেন্ট রায়কে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে দল।
৫ মিনিট আগে
পাবনার বেড়া উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল দুধ ও দুধ তৈরির ক্ষতিকর উপকরণ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার পেচাকোলা ঘাট এলাকার উত্তম ঘোষ ও পলি ঘোষ দম্পতির বাড়িতে অভিযান চালিয়ে এই সরঞ্জাম জব্দ করা হয়।
১৭ মিনিট আগে