
কোটা সংস্কার আন্দোলন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলে গুলি করা হয়েছে। এতে চারজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। কারা গুলি ছুড়েছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
তবে প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের দাবি, কোর্ট এলাকা পার হলে কয়েকটি গলির ভেতর থেকে গুলি ছোড়া হয়। স্থানীয় আওয়ামী লীগের নেতারা এই গুলি করেছেন।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় ক্যাম্পাস থেকে বের হয়ে জজ কোর্ট পার হয়ে রায়সাহেব বাজারের দিকে এগিয়ে গেলে ওই মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শিক্ষার্থীরা হলেন—ম্যানেজমেন্ট বিভাগের ফেরদৌস আহমেদ, মার্কেটিং এর ১৭ ব্যাচের শিক্ষার্থী অনিক। বাকি দুজন শিক্ষার্থীর পরিচয় এখনো জানা যায়নি। আহত চারজন শিক্ষার্থীকে রিকশায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ডা. আরিফ আজকের পত্রিকাকে বলেন,‘আমরা চারজন গুলিবিদ্ধ শিক্ষার্থীকে পেয়েছিলাম, তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আরেকজন শিক্ষার্থী এসেছিল, সে ছুরির আঘাতে আহত হয়েছিল।’
এ দিকে পুলিশের একটি ইউনিট ঘরোয়া হোটেলের পাশে অবস্থান করছে। এ বিষয়ে কোতোয়ালি জোনের সহকারী পুলিশ সুপার (এএসপি) নজরুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখনো আহত শিক্ষার্থীদের বিষয়ে অবগত হয়নি।’

রাজধানীর শীর্ষ সন্ত্রাসীরা এলাকার নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষকে সরিয়ে দিতে নতুন কৌশল নিয়েছে। তারা প্রতিপক্ষকে হত্যা করতে ভাড়াটে খুনি বা আহত করতে ভাড়াটে সন্ত্রাসী ব্যবহার করছে। তাদের এই কৌশল নিজেদের আড়ালে রাখার জন্য।
৩৭ মিনিট আগে
রাজশাহীর বাঘায় মুঘল সাম্রাজ্যের ইতিহাস, বিশেষ করে মুঘল ও পাঠানদের মধ্যকার ক্ষমতার দ্বন্দ্ব, সম্রাটদের জীবনের নানা চড়াইউতরাই এবং নির্বাসনের পর আবার সাম্রাজ্য পুনরুদ্ধারের কাহিনির যাত্রাপালা ‘পরাজিত সম্রাট’ মঞ্চায়িত হয়েছে।
১ ঘণ্টা আগে
বগুড়া জেলায় অন্তত ৩ হাজার লাইন্সেসবিহীন ফার্মেসি রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি তদারকিতে কার্যকর ভূমিকা নেই ঔষধ প্রশাসন অধিদপ্তরের। এ ছাড়া, কিছু ফার্মেসিতে অনুমোদিত যৌন উত্তেজক ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ, এমনকি সরকারি ওষুধ বিক্রি হয় বলেও অভিযোগ রয়েছে।
১ ঘণ্টা আগে
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা বাগেরহাটের ফকিরহাট উপজেলায় চিংড়ি চাষের মৌসুমে রেণুর তীব্র সংকট দেখা দিয়েছে। এপ্রিল, মে ও জুন–এই তিন মাস ঘেরে রেণু ছাড়ার মৌসুম। কিন্তু এরই মধ্যে আড়াই মাস পার হতে চললেও চাষিরা চাহিদার বিপরীতে মাত্র ১০ থেকে ১৫ শতাংশ রেণু সংগ্রহ করতে পেরেছেন।
২ ঘণ্টা আগে