
সাম্প্রতিক সময়ে রাজধানীর ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড তদন্তে কেন্দ্রীয় ছাত্রলীগ দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিতে রয়েছেন ছাত্রলীগের সহসভাপতি তিলোত্তমা শিকদার এবং যুগ্ম-সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি। কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
আজ রোববার সকালে ছাত্রলীগের সভাপতি আন নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সংঘটিত বিশৃঙ্খলা তদন্তের স্বার্থে তিলোত্তমা শিকদার ও বেনজির হোসেন নিশিকে নিয়ে দুই সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হলো। এই তদন্ত কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।
এর আগে গতকাল রাতে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার চাঁদাবাজি ও সিট বাণিজ্য নিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসকে হল থেকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গত রাতে গণমাধ্যমকে জান্নাতুল ফেরদৌস বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে আত্মহত্যা করব।’
জান্নাতুল ফেরদৌস আরও বলেন, আমি আইনের আশ্রয় নেব ৷ এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সহযোগিতা কামনা করেন তিনি।
জান্নাতুল ফেরদৌসকে মারধর ও হেনস্তার ঘটনায় গত রাতে কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষে-বিপক্ষে মিছিল হয়। রাজিয়া বেগম ছাত্রীনিবাসের আবাসিক শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস।
জানা যায়, গত ২২ সেপ্টেম্বর রিভা ও রাজিয়ার বিভিন্ন অনিয়ম, চাঁদাবাজি, সিট বাণিজ্য ও হল দখল নিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দেন জান্নাতুল ফেরদৌস। এর দুই দিন পর শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেন শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের অনুসারীরা। এ সময় তাঁকে হেনস্তা করারও অভিযোগ ওঠে।

বান্দরবানে টানা ভারী বৃষ্টিতে সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বেড়ে বন্যা ও পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। জেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকাবাসীকে সরে যেতে মাইকিং করছে। ৭ উপজেলায় ২২০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
৯ মিনিট আগে
মাদারীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গোয়েন্দা পুলিশের কাছ থেকে এক মাদক কারবারিকে ছিনিয়ে নিয়েছে তাঁর সহযোগীরা। আজ সোমবার (৬ জুলাই) রাত ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যমুনা নদীর তীব্র স্রোত ও অব্যাহত ভাঙনে চরকালিকাপুর শুকুরিয়া দাখিল মাদ্রাসা নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকির মুখে পড়েছে।
১৯ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরে ২৫০টি কনটেইনার নিখোঁজ, ই-নিলামে বিক্রি হওয়া একটি কনটেইনার বুঝিয়ে দিতে না পারা ও বছরের পর বছর নিলামযোগ্য পণ্য পড়ে থাকা নিয়ে বন্দর কর্তৃপক্ষ এবং কাস্টম হাউসের মধ্যে প্রকাশ্য বিরোধ তৈরি হয়েছে। উভয় সংস্থা একে অপরের কাছে ক্ষতিপূরণও দাবি করছে।
২৪ মিনিট আগে