অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার বিকেলে সংস্থাটির একটি ঊর্ধ্বতন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
দুদক সূত্র জানায়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আগামী ৬ জুন সাবেক আইজিপি বেনজীর আহমেদকে তলব করা হয়েছে। এদিন সকাল ১০টা থেকে দুদকের প্রধান কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
দুদক সূত্র জানিয়েছে, সাবেক আইজিপি তাঁর আয়কর ফাইলে অনেক সম্পদ দেখালেও এসব সম্পদের বৈধ উৎস দেখবে দুদক। ট্যাক্স ফাইলে ওঠালেও সম্পদ উপার্জনের বৈধ খাত খতিয়ে দেখা হবে।
এর আগে গত ২৩ এপ্রিল বেনজীর আহমেদ ও তাঁর স্ত্রী–সন্তানদের নামে অবৈধ সম্পদ থাকার অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
এরপর সংস্থাটির পক্ষ থেকে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে বেনজীর ও তাঁর পরিবারের সদস্যদের লেনদেনের হিসাব চেয়ে চিঠি পাঠানো হয়।
পরবর্তীকালে ২৩ মে প্রথম দফায় বেনজীর আহমেদ, তাঁর স্ত্রী ও সন্তানদের নামে থাকা ৩৪৫ বিঘা (১১৪ একর) জমি জব্দ (ক্রোক) এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে তাঁদের নামে থাকা ৩৩টি ব্যাংক হিসাব (অ্যাকাউন্ট) অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দেন আদালত।
পরবর্তীকালে গত রোববার আরও ১১৯ দলিলে কয়েক কোটি টাকার স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ ফ্রিজের আদেশ দেন আদালত।

ইতিহাস-সংশ্লিষ্ট সূত্র ও এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, প্রায় ১৮০০ সালের দিকে চুন-সুরকি দিয়ে নির্মিত ছয় কক্ষবিশিষ্ট এই ভবনটি ছিল ব্রিটিশ নীলকরদের অন্যতম প্রশাসনিক কেন্দ্র। ভবনের চারপাশে এখনো দাঁড়িয়ে থাকা সাতটি প্রাচীন দেবদারুগাছ যেন সময়ের প্রহরী হয়ে অতীতের স্মৃতি বহন করে চলেছে।
২৭ মিনিট আগে
বরগুনার আমতলীতে পায়রা নদী থেকে বস্তাবন্দী ৩০ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার মধ্য আড়পাঙ্গাশিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, সপ্তাহখানেক আগে ওই যুবককে হত্যার পর বস্তাবন্দী করে নদীতে ফেলে দেয় দুর্বৃত্তরা।
১ ঘণ্টা আগে
মাত্র দুই মাস আগে স্বামীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছিল দুর্বৃত্তরা। সেই শোক ও বিচারের দাবি বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন স্ত্রী। কিন্তু নিয়তির নির্মম পরিহাস—স্বামীর ঘাতকদের বিচার দেখে যাওয়ার আগেই একই দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সেই স্ত্রী অন্তরাও...
১ ঘণ্টা আগে
বরগুনার পাথরঘাটায় আদালতে হাজিরা দিতে এসে আদালত চত্বরে হামলার শিকার হয়েছেন একটি মামলার বাদী মো. মানিক ও তাঁর স্ত্রী রেখা বেগম। এ ঘটনায় ঘটনাস্থল থেকে আটক বেল্লাল হোসেন নামে এক হামলাকারীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগে