
সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আবদুস শহীদকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ তাকে কারাগারে পাঠানোর এই নির্দেশ দেন।
বিকেলে আবদুস শহীদকে ৪ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল হালিম উত্তরা পশ্চিম থানায় দায়ের করা রাইদা পরিবহনের চালক আলমগীর হোসেন হত্যা মামলায় কারাগারে আটক রাখার আবেদন করেন।
অন্যদিকে আবদুস শহীদের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ৩০ অক্টোবর আবদুস শহীদকে এই মামলায় ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়। আগের দিন ৩ অক্টোবর দিনগত রাতে আবদুস শহীদের উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। এরপর এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট রাজধানীর উত্তরা পশ্চিম থানার আজমপুরে সাউথ ইস্ট ব্যাংকের সামনে রাইদা পরিবহনের চালক আলমগীর হোসেন গুলিতে নিহত হন।
এ ঘটনায় তার মা আলেয়া বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় গত ৬ অক্টোবর হত্যা মামলা দায়ের করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৮ জনকে আসামি করা হয়।
মামলার অভিযোগে বলা হয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং পুলিশের এলোপাতাড়ি গুলিতে তার ছেলে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনা স্থলে নিহত হন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসন থেকে বিজয়ী হওয়ার পর কৃষিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। ওই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে টানা ছয়বারসহ মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন ড. আবদুস শহীদ।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে