
বিশ্বকাপ ফুটবলে সোমবার রাতে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল ইউরোপের দেশ অস্ট্রিয়া। এই ম্যাচ উপভোগ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল মাঠে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। তাঁর সঙ্গে এ সময় ছিলেন ফুটবল তারকা লিওনেল মেসির বন্ধু রুলি এবং তাঁর কয়েকজন টিমমেট।
সোমবার (২২ জুন) রাত ১০টার দিকে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা, মেসির বন্ধু রুলিসহ কয়েকজন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান। যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠেয় ম্যাচটি বড় পর্দায় উপভোগের সময় তাঁদের উপস্থিতিতে শিক্ষার্থী ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
এদিকে লিওনেল মেসির ৩৯তম জন্মদিন উপলক্ষে আগামীকাল বুধবার (২৪ জুন) বেলা ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ফ্ল্যাশমবের আয়োজন করেছে ‘ঢাবি আর্জেন্টিনা ঐক্য পরিষদ’।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই অনুষ্ঠানে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা, মেসির বন্ধু রুলি এবং আর্জেন্টিনা থেকে আগত আরও কয়েকজন অতিথি উপস্থিত থাকবেন।

নাটোরের গুরুদাসপুরে বৃদ্ধ বাবা-মাকে ঘরে তালাবদ্ধ রেখে ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট ও জমি দখলের অভিযোগ উঠেছে এক মেয়ে ও তাঁর স্বামীর বিরুদ্ধে। সোমবার পৌরসভার চাঁচকৈড় পুরানপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
২ মিনিট আগে
যশোরের মনিরামপুর পৌরসভার মহাদেবপুর গ্রামে ভূমিহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ৩৬টি ঘর দেড় বছর ধরে খালি পড়ে আছে। ২০২৪ সালের অক্টোবরে নির্মাণকাজ শেষ হলেও এখনো উপকারভোগীদের কাছে ঘরগুলো হস্তান্তর করা হয়নি। ফলে পরিত্যক্ত অবস্থায় থাকা এসব ঘর মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে।
৯ মিনিট আগে
চট্টগ্রামের সাতকানিয়ায় হাসান মাহমুদ (৪৫) নামে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গণিপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে
দীর্ঘ চার মাস আটকে থাকার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। সোমবার (২৩ জুন) বাংলাদেশ সময় ভোররাত ৩টার দিকে জাহাজটি সফলভাবে হরমুজ প্রণালি পাড়ি দেয়।
১ ঘণ্টা আগে