
রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় তিনজন লেগুনা আরোহী নিহত হয়েছেন। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও তিনজন। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে ডেমরার বাঁশেরপুল ও বামৈল এলাকার মাঝামাঝি বার্জার পেইন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন আনুমানিক ৫০ বছর বয়সী এক নারী, ১৭ বছর বয়সী এক কিশোরী ও ৩৬ বছর বয়সী এক যুবক।
আহতেরা হলেন শামীম (৩৭), মইনুদ্দিন (৩৬) ও আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাতপরিচয়ের এক যুবক।
দুর্ঘটনায় আহত মইনুদ্দিন আজকের পত্রিকাকে জানান, তিনি গাজীপুরের টঙ্গীতে থাকেন। উত্তরা ১০ নম্বর সেক্টরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। সকালে অফিসের কাজে ডেমরায় এসেছিলেন। ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে লেগুনাটিতে উঠেছিলেন তিনি। নামার কথা ছিল ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে। পথে কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, কিছুই বলতে পারছেন না।
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে ডেমরা স্টাফ কোয়ার্টার রোডে বার্জার পেইন্টের সামনে রাস্তায় একটি বাস লেগুনাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পরপরই চিকিৎসকেরা তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত আরও তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। বাসটি জব্দ করা হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া লেগুনাটি পুলিশ হেফাজতে আছে।’

মাদারীপুরের কালকিনিতে হাসপাতালে স্ত্রী মোসা. লাবনী আক্তারের লাশ রেখে স্বামী রিফাত ঘরামী পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। মারা যাওয়ার আগে ওই গৃহবধূ একটি চিরকুট লিখে গেছেন বলে জানা গেছে। কালকিনি পৌর এলাকার গোপালপুর গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান রোড সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ, মশকনিধন, মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল ৩টার দিকে নগরীর চেরাগীপাহাড় চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
৫ মিনিট আগে
ভারতে চিকিৎসা নিতে গিয়ে কলকাতার হোটেলে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া আলিমুজ্জামান সাজুর মরদেহ আজ শনিবার বাদ আছর জানাজা শেষে তাঁর বাসভবনের সামনে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। এর আগে আজ দুপুর সোয়া ১২টার দিকে তাঁর মরেদহ বাংলাদেশে পৌঁছায়। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে বিজিবি...
১৪ মিনিট আগে
চলচ্চিত্র ছাড়া আমাদের মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে যথাযথভাবে চিত্রায়িত করা সম্ভব নয়। রাজধানী হিসেবে ঢাকা বিশ্বজুড়ে অত্যন্ত প্রাচীন ও ঐতিহ্যবাহী। এই শহরের গৌরবময় ইতিহাস ও সংস্কৃতি দেশ-বিদেশে ছড়িয়ে দিতেই ডিএসসিসি এ উৎসবের আয়োজন করেছে...
১৯ মিনিট আগে