যাত্রাবাড়ী কাজিরগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় মরিয়ম নামে ২৩ মাসের এক শিশু মারা গেছে। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে কাজিরগাঁও বাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
শিশুটিকে মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মরিয়মের দাদি লাকি বেগম জানান, তাঁদের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার ভাঙ্গাছরি গ্রামে। লাভলু মিয়া ও রিবা আক্তারের একমাত্র সন্তান মরিয়ম। যাত্রাবাড়ী কাজিরগাঁও ময়লার রাস্তা এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন।
লাকি বেগম আরও জানান, মরিয়মের বাবা লাভলু একটি কার্টন কারখানায় কাজ করেন ও মা রিবা আক্তার গার্মেন্টসকর্মী। ঘটনার সময় মরিয়মের বাবা-মা কাজে ছিলেন। বিকেলে বাসার সামনের রাস্তায় একাই খেলছিল মরিয়ম। হঠাৎ চিৎকার শুনে বাইরে বের হয়ে মরিয়মকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাকি বেগম বলেন, ‘ওই রাস্তা দিয়ে অটোরিকশা ও ইজিবাইক ছাড়া কিছুই চলে না। কী গাড়ির ধাক্কায় মরিয়ম মারা গেছে তা বলতে পারছি না। তবে এলাকার অনেকেই বলছে, ট্রাক যেতে দেখেছেন তাঁরা।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, সন্ধ্যার দিকে স্বজনরা ওই শিশুকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল ওই শিশু। মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা-পুলিশকে জানানো হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে