কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ভুট্টা খেতের পাশ থেকে হালিমা খাতুন (৬০) নামে এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার নোয়াবাদ ইউনিয়নের সিন্দ্রীপ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হালিমা খাতুন সিন্দ্রীপ গ্রামের আফতাব উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে বাড়ির পাশে একটি ভুট্টা খেতের পাশে হালিমার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। নিহতের গলায় একটি দড়ি পাওয়া গেছে। তবে গলায় কোনো দাগ পাওয়া যায়নি।
নিহতের মেয়ে চম্পা (৪৫) বলেন, ‘প্রতিবেশী বিল্লালের সঙ্গে জায়গা-জমি নিয়ে দীর্ঘদিনের ঝামেলা। প্রায়ই আমাদের দেখে নেওয়ার হুমকি দিত। বিল্লাল গং আমার মাকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই।’ এ বিষয়ে জানতে অভিযুক্ত বিল্লাল গংয়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী বলেন, ‘তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাবে না। এ ঘটনায় আমরা মানিক নামে একজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। গভীর তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৫ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে