ট্রেড লাইসেন্স করতে এখন থেকে আর ভোগান্তি পোহাতে হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
আজ সোমবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মেয়র তাপস বলেন, ‘ট্রেড লাইসেন্স সংক্রান্ত সব কাজ অনলাইনের মাধ্যমে হবে। এখন আর কোনো রকম হয়রানি করার সুযোগ নাই। সময়ও অনেক বেঁচে যাবে। আপনাদেরকে আর দপ্তরে দপ্তরে, কার্যালয়ে-কার্যালয়ে কারও দ্বারস্থ হতে হবে না। একজন ব্যবসায়ী মাত্র ১০ মিনিটের মধ্যে ট্রেড লাইসেন্স নবায়ন করতে পারবেন। আমরা বলতে পারি, এদিকে আমরা এখন আন্তর্জাতিক মানে পৌঁছে গেছি।
ব্যবসায়ীদের হয়রানি বন্ধে ট্রেড লাইসেন্স পাঁচ বছরের জন্য দেওয়া হবে। ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা পাঁচ বছরমেয়াদি ট্রেড লাইসেন্স ইস্যু এবং নবায়ন পদ্ধতি চালু করেছি। দক্ষিণ সিটির আওতাধীন ব্যবসায়ীরা এর সুফল ভোগ করতে পারবেন।
মেয়র বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন স্মার্ট গভর্নেন্স নিশ্চিত করার লক্ষ্যে আরেকটি ধাপ অতিক্রম করেছে। এই সুবিধা শুধু মেট্রোপলিটন চেম্বারের ব্যবসায়ীরাই পাচ্ছেন তা কিন্তু নয়। সামগ্রিকভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এলাকায় যারা ব্যবসা করবেন সবাই এই সুফল পাবেন এবং বিডার মাধ্যমে যারা আবেদন করবেন তারাও কিন্তু এই সুফল পাবেন। আমরা বিডার নিবেদনের প্রেক্ষিতে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই (ভার্সনে) ট্রেড লাইসেন্স দিচ্ছি।
শ্যামপুর শিল্পাঞ্চলে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা ঢাকাকে নিয়ে একটি মহাপরিকল্পনা প্রণয়ন করছি। তার প্রেক্ষিতে আমরা ইতিমধ্যে শ্যামপুর শিল্পাঞ্চলে অবকাঠামোর ব্যাপক উন্নয়ন সাধিত করেছি। যেখানে রাস্তাঘাটে যাওয়া যেত না, কোমর পর্যন্ত নর্দমার পানিতে চলতে হতো, শ্রমিকেরা চলাচল করতে পারত না, পণ্যবাহী যানবাহন ঢুকতে পারত না। এখন কিন্তু আপনারা সেখানে গিয়ে প্রশস্ত রাস্তা, নর্দমা এবং অবকাঠামো দেখবেন। সেখানে কিন্তু আপনারা বড় শিল্পাঞ্চল গড়ে তুলতে পারবেন।
এমসিসিআই এর সাধারণ সম্পাদক ফারুক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এমসিসিআই সভাপতি মো. সাইফুল ইসলাম, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ও প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকসহ আরও অনেকে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে