
বৈষম্য নিরসনসহ জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) পঞ্চম দিনের মতো অবস্থান ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এমপিওভুক্ত স্কুল-কলেজ-মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সংগঠন ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে এই কর্মসূচি চলছে। একই সঙ্গে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধদিবস কর্মবিরতিও পালন করা হয়। পাশাপাশি তাঁরা আগামীকাল সোমবার নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।
অবস্থান কর্মসূচিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকারি নিয়মে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও সর্বজনীন (প্রতিষ্ঠানপ্রধান থেকে কর্মচারী পর্যন্ত) বদলির দাবি জানান। তাঁরা বলেছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মাসিক এক হাজার টাকা বাড়িভাড়া, ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান এবং ২৫ শতাংশ হিসেবে একজন এন্ট্রি লেভেলের শিক্ষক ৩ হাজার ১২৫ টাকা উৎসব ভাতা পান, যা দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে কোনোভাবেই একজন শিক্ষকের পক্ষে ঈদ উৎসব উদ্যাপন করা সম্ভব নয়।
শিক্ষা উপদেষ্টা ভাতাগুলো পরিবর্তনের মৌখিক আশ্বাস দিয়েছেন জানিয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি দেলাওয়ার হোসেন আজীজী বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বিশ্বাস করে আর প্রতারিত হতে চান না। আজ দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতির খবর তাঁর কাছে এসেছে। তিনি বলেন, শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি এবং বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা দেওয়া না হলে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চলবে। আগামীকাল সোমবার ‘গ্যাদারিং ফর ন্যাশনালাইজেশন’ কর্মসূচি পালিত হবে।
সারা দেশে জাতীয়করণপ্রত্যাশী ৩১ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ লক্ষাধিক শিক্ষক-কর্মচারী রয়েছেন বলেও জানান এই শিক্ষকনেতা।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন আবুল বাশার, আব্দুল হাই সিদ্দিকী, রবিউল ইসলাম, তোফায়েল সরকার, ফররুখ শেরাহ্, মো. কাইয়ুম, আফরোজা শ্রাবণ, হারুন অর রশীদ, আব্দুর রহমান, ইসমাইল হোসেন, আবু সায়েম মোল্লা প্রমুখ।

ভবন নির্মাণে দুর্নীতি প্রমাণিত হওয়ায় শাস্তি হিসেবে পেতে হয় নির্বাহী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে অবনতি। অনিয়মের কারণে চার বছর পদোন্নতি স্থগিত থাকে। কর্মস্থলে সময়মতো না আসা, সহকর্মীদের সঙ্গে বাজে আচরণের জন্য দেওয়া হয় কারণ দর্শানোর নোটিশ। তদবির বাণিজ্যে অতিষ্ঠ হয়ে খুলনা মহানগর বিএনপির নেতারা...
৪ ঘণ্টা আগে
একই গাছের ডালে পাশাপাশি অসংখ্য বাসা। কোনো বাসায় বক, কোনো বাসায় সারস, কোনোটায় পানকৌড়ি। সঙ্গে রয়েছে বাদুড়সহ নানা প্রজাতির পাখি। প্রতিটি গাছে ভিন্ন প্রজাতির পাখির বসবাস হলেও নেই কোনো দ্বন্দ্ব, খাবার নিয়ে বিরোধ কিংবা বাসা দখলের লড়াই। শান্তিপূর্ণ সহাবস্থানের এমন বিরল দৃশ্য দেখা মিলছে বাগেরহাটের...
৪ ঘণ্টা আগে
প্রকৃত মাদকসেবী ও কারবারিদের শনাক্ত এবং দ্রুত বিচারের আওতায় আনতে অভিযুক্ত ব্যক্তিদের ডোপ টেস্টের উদ্যোগ নিয়েছে ঝিনাইদহ জেলা পুলিশ। সীমান্তসংলগ্ন জেলাটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গত ১৪ জুলাই থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ১৭৫ মামলায় ২৩৫ আসামির ডোপ টেস্ট করানো হয়। নমুনা পরীক্ষায় তাঁদের মধ্যে ২২২ জনের...
৪ ঘণ্টা আগে
চট্টগ্রাম মহানগর ও ১৫ উপজেলায় গত মার্চের মাঝামাঝি হামের প্রাদুর্ভাবের পর থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত হামের উপসর্গ এবং এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮ হাজার ৮০ জন। এর মধ্যে ৭ হাজার ৭৮৪ জন হাসপাতাল থেকে ডিসচার্জ হয়েছে। ২৯৬ জন এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
৫ ঘণ্টা আগে