নরসিংদীতে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে গতকাল শনিবার রাতে সদর উপজেলার চিনিশপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন সদর উপজেলার চিনিশপুর এলাকার বাসিন্দা ও জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদার হোসেন ভূঁইয়া (৪০), একই এলাকার মোহাম্মদ আলী (৪০), নজরপুর ইউনিয়নের দিলারপুর এলাকার ইকবাল হোসেন (৬০) ও কালাই গোবিন্দপুর আবু ফারুক (৫১)।
এ সময় তাদের কাছ থেকে ১৮টি ককটেল, সাদা প্লাস্টিকের একটি ব্যাগ, ১৭টি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ২৫টি ছোট–বড় কাঠের লাঠি ও পাঁচটি ইটের টুকরা জব্দ করা হয় বলে জানায় পুলিশ।
সদর থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার চিনিশপুর এলাকায় দিদার হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় সমবেত হয়ে নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানো, বিস্ফোরক উদ্ধার ও পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় ৪২ জনের নামসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। আজ রোববার সাত দিনের রিমান্ডের আবেদনসহ আসামিদের জেলা জজ আদালতে হাজির করা হয়। বিচারক আগামী বুধবার রিমান্ড শুনানির দিন ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।’
জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তাররা বিএনপি ও যুবদলের নেতা কর্মী। সরকারের পরিকল্পিত নির্বাচনের সাজানো নাটকের অংশ বাস্তবায়ন করতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আগে কোনো মামলার ওয়ারেন্ট নেই। তারা সবাই মামলায় জামিনে আছেন।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে