
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রদলের সভাপতি ও শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক গাজী মো. সাদ্দাম হোসেন এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মেহেদী হাসানকে ডিবি পুলিশ তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বিএনপি ঘোষিত অবরোধের সমর্থনে আজ মঙ্গলবার ঢাবির অমর একুশে হল এলাকা থেকে শাখা ছাত্রদলের পক্ষ থেকে মিছিল বের করার চেষ্টাকালে তাঁদের উঠিয়ে নেওয়া হয় বলে অভিযোগ তুলেছে শাখা ছাত্রদল।
শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল এলাকায় (আনন্দবাজার) মিছিলের প্রস্তুতিকালে ওই এলাকা চারদিক থেকে ঘিরে ফেলে ডিবি পুলিশ। এ সময় আনন্দবাজার এলাকা থেকে ছাত্রদল নেতা গাজী সাদ্দাম ও মেহেদী হাসানকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়। তবে বিভিন্ন থানায় যোগাযোগ করে কোনো সন্ধান পাওয়া যায়নি। ডিবি পুলিশের হামলায় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও অমর একুশে হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাপ্পীসহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম গণতন্ত্রকামী ছাত্রনেতাদের ওপর ডিবি পুলিশের অতর্কিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। নেতৃদ্বয় পুলিশ বাহিনীতে কর্মরত সরকারি কর্মচারীদের সরকার দলীয় ক্যাডারদের মতো আচরণ করা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন। পুলিশি তাণ্ডবের বিরুদ্ধে দেশের জনগণ এবং দেশী ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে সোচ্চার হওয়ার আহবান জানান তাঁরা।
সার্বিক বিষয়ে জানতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার হারুন অর রশিশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েও তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে