
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা ও আনন্দ আয়োজনে স্বাস্থ্যবিধি না মানায় ছাত্রলীগ নেতাদের তিরস্কার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী। মূল অনুষ্ঠানে খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশনের বাংলাদেশ মিলনায়তনে ছিলেন নেতারা।
ঘণ্টাব্যাপী বক্তব্যে ছাত্রনেতাদের নানা বিষয়ে দিকনির্দেশনা দেন শেখ হাসিনা। মানুষের পাশে দাঁড়াতে, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি এগিয়ে নিয়ে যেতে আহ্বান জানান তিনি।
বক্তব্যের শেষ পর্যায়ে গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও শোভাযাত্রা আয়োজনের ভূয়সী প্রশংসা করেন তিনি। উল্লসিত হয়ে হাততালির মাধ্যমে প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানান ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যসহ উপস্থিতি নেতারা। কিন্তু এর পরই প্রধানমন্ত্রী বলেন, ‘চমৎকার র্যালি করেছ তোমরা, একটু খুঁত আছে। কারও মুখে মাস্ক ছিল না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ভালো করে ছবিগুলো খুঁজে খুঁজে দেখেছি, একটা মাস্কও কেউ পরোনি। এখনো অনেকে বসে আছো মাস্ক ছাড়া।’
এরপরই কৃষিবিদ মিলনায়তনে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে মাস্ক পরার জন্য তাড়াহুড়ো শুরু হয়ে যায়।
প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন ভ্যারিয়েন্ট যেটা আসছে, সেটা কিন্তু আরও মারাত্মক। তোমরা যখনই এমন পাবলিক গ্যাদারিংয়ে যাবা, সবাই মাস্ক পরে থাকতে হবে।
তুমি যদি নিজে সুরক্ষিত না থাকো, অন্যকে সাহায্য করবে কীভাবে? ধন্যবাদ জানাই বলার সঙ্গে সঙ্গে অনেকে পরেছ, এখনো অনেকে পরো নাই। আগামীতে কিন্তু এটা দেখতে চাই না। সবাই পরবা।’

প্রাথমিক সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়ায় প্রতিকার চেয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন গাইবান্ধার ৪১ জন নিয়োগবঞ্চিত প্রার্থী।
১৫ মিনিট আগে
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মালবাহী জিপ (চাঁদের গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চন্দন দত্ত নামে এক চালক নিহত হয়েছেন। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আলুটিলা সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
২০২৪ সালের ৬ আগস্টের পর থেকে মেঘনা-তেঁতুলিয়া নদীর বিভিন্ন চরাঞ্চলের বাথান থেকে চার শতাধিক গরু-মহিষ চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ভোলা সদর উপজেলা মহিষ মালিক সমবায় সমিতির নেতারা। তাঁদের দাবি, চুরি যাওয়া কোনো গরু-মহিষ এখন পর্যন্ত উদ্ধার হয়নি।
২৯ মিনিট আগে
লুৎফুর রহমান কাজল বলেন, কক্সবাজারের পর্যটনশিল্পকে আরও সমৃদ্ধ ও আকর্ষণীয় করতে সরকার মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে কক্সবাজারের পর্যটনকে আরও আধুনিক ও আকর্ষণীয় করে তুলতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
১ ঘণ্টা আগে