
রাজধানীর মোহাম্মদপুরে শ্যামলী সিনেমা হলের পাশে রুপায়ন শেলটেক নামের ২০ তলা ভবনের সপ্তম তলায় আগুন নেভানোর চেষ্টা চলছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
ভবনের ১৮ তলার ওপরে আটকা পড়েছেন অনেকে। তাঁদের উদ্ধারে কাজ চলছে। এখন পর্যন্ত ১৬ জনকে নামিয়ে আনা হয়েছে। এর মধ্যে টার্ন টেবল লেডার (টিটিএল) দিয়ে নামানো হয়েছে ছয় জনকে। উদ্ধার ১৬ জনের মধ্যে ১২ জন পুরুষ ও ৪ জন নারী।
ভবনের ওপর দিকে বিভিন্ন ইউনিটের জানালা দিয়ে ধোয়া বের হচ্ছে। অনেকে হাত বের করে, চিৎকার করে সাহায্য চাচ্ছেন। নিচ থেকে তাঁদের শান্ত থাকতে বলছেন সহকর্মীরা। নিচে অনেকের মোবাইল ফোনে শোনা যাচ্ছে আটকা পড়াদের কান্নার আওয়াজ!
ফায়ার জানাল কাচ ভেঙে ভেতর থেকে আটকা পড়াদের উদ্ধারের চেষ্টা করছে। তীব্র ধোয়ার মধ্যে চলছে আগুন নেভানোর চেষ্টা।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস সদরদপ্তরে ডিউটি অফিসার রাফি আল ফারুক অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভবনটির নিচে মার্কেট ও দোকান রয়েছে। চতুর্থ ও পঞ্চম তলায় দুটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। ওপরের দিকে আবাসিক।

যশোর সদরের কৃষ্ণবাটি রেল ক্রসিং পার হওয়ার সময় একটি ইজিবাইককে চাপা দেয় ট্রেন। ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকচালক আজিজুর রহমান ও যাত্রী এরশাদ আলী। এ ঘটনা গত ২৬ সেপ্টেম্বরের। যশোরের আরেক উপজেলা অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় একটি ক্রসিংয়ে গত ১০ মে কয়লাবোঝাই একটি ট্রাককে ধাক্কা দিয়ে প্রায় আধা...
৫ ঘণ্টা আগে
কালীগঙ্গা নদী থেকে উৎপন্ন খালটি দিয়ে একসময় নৌপথে পণ্য আসত মানিকগঞ্জ শহরে। বর্ষা মৌসুমে শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল এটি। কিন্তু দখল, দূষণ ও বর্জ্যে সেই খাল এখন মৃতপ্রায়। অথচ ছয় কিলোমিটারের এই মানিকগঞ্জ খালের পেছনে তিন দফা সংস্কার ও সৌন্দর্যবর্ধন প্রকল্পে সরকারের...
৫ ঘণ্টা আগে
পাবনার বেড়ায় এক যুগের বেশি আগে অন্তত ১০টি গ্রামের যোগাযোগ সহজ করতে নির্মাণ করা হয় বড়শিলা-নলভাঙা-খাকছাড়া পাকা সড়ক। পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি নির্মাণের পর কোনো সংস্কার হয়নি। এটি এখন প্রায় নিশ্চিহ্ন।
৫ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় বিশ্বাস। এ মাসের শেষে তাঁর চতুর্থ বর্ষে ওঠার কথা। আবাসিক হলে আসন বরাদ্দের জন্য এ পর্যন্ত তিনবার আবেদন করেছেন। কিন্তু এখনো বরাদ্দ না পাওয়ায় মেসেই থাকতে হচ্ছে তাঁকে।
৬ ঘণ্টা আগে