
রাজধানীর মোহাম্মদপুরের কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের গডফাদার হিসেবে পরিচিত ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। আজ মঙ্গলবার বিকেলে আদাবর থানাধীন বুড়িগঙ্গা ফিলিং স্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিকেলে গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ৪৬ ব্রিগেডের এক কর্মকর্তা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, এক্সেল বাবুর ছত্রচ্ছায়ায় মোহাম্মদপুরে বিভিন্ন কিশোর গ্যাং ও সন্ত্রাসী গ্যাং পরিচালিত হয়ে আসছিল। মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী কবজি কাটা আনোয়ার ওরফে শুটার আনোয়ার গডফাদার হিসেবে পরিচিত। সেনাবাহিনী তাঁকে গত কয়েক মাসে চার থেকে পাঁচবার গ্রেপ্তারের জন্য অভিযান চালায়। কিন্তু সেনাদল পৌঁছার আগেই তিনি বিভিন্নভাবে পালিয়ে যেতে সক্ষম হন।
মঙ্গলবার তথ্যপ্রযুক্তির সহায়তায় এক্সেল বাবুর সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করা হয়। পরে মোহাম্মদপুর থেকে সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাঁর বিরুদ্ধে ৪টি হত্যা মামলাসহ সন্ত্রাসী, অস্ত্র ও চাঁদাবাজির ১২-১৩টি মামলা ঢাকার বিভিন্ন থানায় রয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, তাঁকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে।

রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার হচ্ছে। পরে পরিচয় শনাক্ত হওয়া মরদেহ মর্গ থেকে নিয়ে যান স্বজনেরা। পরিচয় শনাক্ত না হওয়া মরদেহগুলো পড়ে থাকে মর্গে ‘বেওয়ারিশ’ হিসেবে। পরে এসব মরদেহ দাফন ও সৎকারের জন্য হস্তান্তর করা হয় আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে।
১১ মিনিট আগে
‘হাকালুকি হাওরে আগের মতো মাছ মেলে না। হাওরের পানির নিচে হাত দিলেই শুধু প্লাস্টিক হাতে আসে। হাওরের গভীরতা অনেকটাই কমে গেছে। আগে যে জায়গায় ১৫-২০ ফুট গভীর পর্যন্ত পানি ছিল, এখন সেই জায়গায় মাত্র ৫-৭ ফুট। পলিমাটি ও বালু এসে ধীরে ধীরে বিলগুলো ভরাট হয়ে যাচ্ছে। সরকারিভাবে হাওর রক্ষার কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
২২ মিনিট আগে
সিলেটে হাম ও এর উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। হামের জন্য ডেডিকেটেড হাসপাতালে ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। আবার অনেক শিশুর অভিভাবক শয্যা না পেয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন।
১ ঘণ্টা আগে
বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে সংঘবদ্ধ হয়ে যাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে বিক্ষোভ, মিছিল ও গোপন বৈঠক না করতে পারে, সেজন্য কঠোর নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
১ ঘণ্টা আগে