
রাজধানীর মহাখালীতে ফ্লাইওভারের মুখে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির চাপায় শিখা রানী ঘরামী নামে এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাখালী ফ্লাইওভারের ঢালে রাস্তা পরিষ্কারের সময় উত্তর সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
জানা গেছে, নিহতের মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে গাড়িটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘রাতে সড়ক দুর্ঘটনায় ডিএনসিসির একজন পরিচ্ছন্নতাকর্মী মারা গেছেন। তবে এখনো বলা যাচ্ছে না কোন গাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে।’
তিনি বলেন, ‘এ বিষয়ে বনানী থানাকে জানানো হয়েছে, পুলিশ খোঁজখবর নিচ্ছে। আশা করি খুব শিগ্গির আমরা বিষয়টা জানতে পারব।’
কমোডর এস এম শরিফ-উল ইসলাম বলেন, ‘শিখা রানী নামের যে পরিচ্ছন্নকর্মী মারা গেছেন, তিনি ডিএনসিসির আউটসোর্সিং পরিচ্ছন্নতাকর্মী হিসেবেই কাজ করতেন। এ ছাড়া ডিএনসিসিতে বেশ কিছু আউটসোর্সিং ময়লার গাড়িও চলে।’
এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি কিছুই বলতে পারেননি।
তবে এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান আজকের পত্রিকাকে বলেন, রাতে ডিএনসিসির গাড়ির চাপায় এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছে। তিনি বলেন, ওই ঘটনায় নিহত শিখা রানীর ঘরামীর ছেলে খোকন ঘরামী বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা করেছে।
এর আগে সম্প্রতি দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় রাজধানীর গুলিস্তানে নটর ডেম কলেজ শিক্ষার্থী নাঈম ও পান্থপথে উত্তর সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় এক সাংবাদিকের মারা যাওয়ার ঘটনা ঘটে।

ভোলার মনপুরায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়ে একটি ড্রেজারসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড। জব্দ করা ড্রেজারটির মালিক হানিফ মাঝি। আটক ব্যক্তিরা হলেন বরগুনা জেলার লাকুরতলী গ্রামের নয়া মিয়া, ইসমাইল, শুক্কুর মিয়া, হাসান, কায়েস মোল্লা।
২ মিনিট আগে
মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানার ছয়টি মাদক মামলায় জব্দ করা ৩২ কেজি গাঁজা আদালতের নির্দেশনায় ধ্বংস করা হয়েছে। বুধবার বিকেলে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে আইনগত প্রক্রিয়া শেষে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
৫ মিনিট আগে
প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সরকারি ব্যক্তিদের নাম, পরিচয়, সিল ও স্বাক্ষর ব্যবহার করে জাল নথি তৈরি এবং প্রতারণার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ৬ আসামির সাত দিন করে রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রিমান্ডের আদেশ পাওয়া আসামিরা হলেন-ফারুক হোসেন, সাকিব খান, মাসুম মুনসী, মীর তৌহিদুল ইসলাম,
৭ মিনিট আগে
চাহিদার তুলনায় ৩০ থেকে ৪০ শতাংশ কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় নওগাঁর নেসকো ও পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় তীব্র লোডশেডিং দেখা দিয়েছে। এতে চালকলসহ শিল্পকারখানার উৎপাদন কমছে, ডিজেল ব্যয় বাড়ছে এবং আমন মৌসুমে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে।
৮ মিনিট আগে