হাওরে গোসল করার সময় কিশোরগঞ্জের মিঠামইনে এক পর্যটক পানিতে তলিয়ে নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার বিকেলে মিঠামইন সেনানিবাসের দক্ষিণে এই ঘটনা ঘটে।
নিখোঁজ পর্যটকের নাম অন্ত চক্রবর্তী (৩২)। তিনি ঝালকাঠি সদর উপজেলার কাঠপট্টি গ্রামে উত্তম চক্রবর্তীর ছেলে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ শুক্রবার পারিবারিক ভ্রমণে দশ জনের একটি দল ঢাকা থেকে নিকলী হয়ে নৌকায় করে হাওরে ঘুরতে আসেন। বিকেলে মিঠামইন সেনানিবাসের দক্ষিণ ঘাটের পাশে নৌকায় বসে গোসল করার সময় ঘোড়াউত্রা নদীতে পড়ে তলিয়ে যান অন্ত চক্রবর্তী। স্বজনরা খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসের খবর দেন।
খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের পাঁচজন ডুবুরি বেলা ৪টার দিকে মিঠামইন এসে উদ্ধার কাজ শুরু করেন। সন্ধ্যায় পর্যন্ত নিখোঁজ পর্যটকের কোনো সন্ধান না-পেয়ে উদ্ধার কাজ সাময়িক বন্ধ করেন।
এই বিষয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী বলেন, রাত হওয়ায় উদ্ধার কাজ বন্ধ করা হয়েছে। শনিবার সকালে আবারও উদ্ধার অভিযান চালানো হবে।

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩০ মিনিট আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
১ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে