
নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহিকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা-পুলিশ। আজ বুধবার বিকেল ৫টার দিকে মোহাম্মদপুর থানার ইকবাল রোডের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ইকবাল রোডের ২/১৪ নম্বর বাসায় অভিযান চালিয়ে নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে থানায় এনে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতা-কর্মীরা তাঁকে আটক করে পুলিশে খবর দেন, পরে পুলিশ এসে তাঁকে হেফাজতে নেয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মোশতাক আহমেদ রুহি। এর আগে ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন তিনি। চব্বিশের ৫ আগস্ট-পরবর্তী সময়ে আত্মগোপনে গিয়েছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যা ও হত্যাচেষ্টার একাধিক মামলা রয়েছে।

গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। নিহত ব্যক্তিরা হলেন মহানগরীর হায়দরাবাদ এলাকার মৃত আবুল কাসেম আলীর ছেলে মহিউদ্দিন ওরফে মহর আলী (৪২), একই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মো. জামাল হোসেন (৪৪) এবং যশোর সদর উপজেলার
২ মিনিট আগে
খাগড়াছড়ির মানিকছড়িতে অনুমোদন ছাড়া চক্ষু শিবির পরিচালনার অভিযোগে পাঁচজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা না দেওয়ায় দুজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
১৪ মিনিট আগে
১৯৮২ সালে আমতলী উপজেলা পরিষদ গঠিত হয়। এরপর থেকে পর্যায়ক্রমে আমতলী শহরের বরগুনা জেলা পরিষদ কর্তৃপক্ষের জমি অবৈধভাবে সহস্রাধিক প্রভাবশালী দখল করে স্থাপনা নির্মাণ করেছেন। গত ৪৪ বছর ধরে ওই সব জমি দখল করে আছেন তারা। আজ পৌর শহরের জেলা পরিষদ ডাকবাংলোর সামনে ছয়টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে জমি দখলমুক্ত করা..
১৬ মিনিট আগে
দিনাজপুরের ফুলবাড়ী আশ্রয়ণ প্রকল্পের সড়ক পাকাকরণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি জানিয়েছেন বাসিন্দারা। আজ বুধবার উপজেলার খয়েরবাড়ী বালুপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় তাঁরা বিক্ষোভ ও মানববন্ধন করেন। এর আগে গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত আবেদন জমা দেন...
২৫ মিনিট আগে