
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় চিকিৎসক ও চক্ষুশিবিরের পরিচালক পরিচয়ে অনুমোদন ছাড়াই চক্ষুশিবির পরিচালনার অভিযোগে পাঁচজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভূঁইয়া। বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনে তাঁদের মধ্যে দুজনকে ৪০ হাজার টাকা করে জরিমানা এবং তিন সহযোগীকে ১ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযুক্ত ব্যক্তিরা হলেন ঢাকার কোতোয়ালি থানার শাহাজাদা মিয়া লেনের বাসিন্দা অনুপ কুমার বিশ্বাস, পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া এলাকার মো. মানিক হাওলাদার, ঢাকার কেরানীগঞ্জের মো. আরিফ হোসেন ও মো. জাহিদ হোসেন এবং চট্টগ্রামের ডবলমুরিং এলাকার আবদুল কাইয়ুম রিফাত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভূঁইয়া জানান, অভিযুক্ত ব্যক্তিরা নিজেদের একটি হাসপাতালের পরিচালক ও চিকিৎসক পরিচয় দিয়ে উপজেলার ছদুরখীল, বাটনাতলীসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে একত্র করে চক্ষুশিবির পরিচালনা করছিলেন। শিবিরে চশমা ও ওষুধও বিক্রি করা হচ্ছিল।
তাহমিনা আফরোজ ভূঁইয়া বলেন, অভিযুক্তরা নিজেদের পরিচয় ও চক্ষুশিবির পরিচালনার বিষয়ে কোনো বৈধ কাগজপত্র বা অনুমতিপত্র দেখাতে পারেননি। এ ঘটনায় বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুরে পৃথক অপহরণ ও ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম পৃথক মামলায় এ রায় দেন।
১২ মিনিট আগে
প্রথম ঘটনাটি ঘটে বেলা ১২টার দিকে। শাহবাগ এলাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দুপুর ১টার দিকে তাঁকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের
১৮ মিনিট আগে
কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী ও মাদারবুনিয়া এলাকা থেকে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। টেকনাফের বাহারছড়া উপকূলে ২১ সেপ্টেম্বরের ট্রলারডুবিতে নিখোঁজ ব্যক্তিদের সঙ্গে মরদেহগুলোর সম্পর্ক আছে কি না, তা যাচাই করছে পুলিশ।
২৫ মিনিট আগে
বরিশালে ঝটিকা মিছিল নিয়ে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। আজ বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে
২৭ মিনিট আগে