
দিনাজপুরের ফুলবাড়ী আশ্রয়ণ প্রকল্পের সড়ক পাকাকরণসহ বিভিন্ন সমস্যা নিরসনের দাবি জানিয়েছেন বাসিন্দারা। আজ বুধবার উপজেলার খয়েরবাড়ী বালুপাড়া আশ্রয়ণ প্রকল্প এলাকায় তাঁরা বিক্ষোভ ও মানববন্ধন করেন। এর আগে গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত আবেদন জমা দেন বাসিন্দারা।
মানববন্ধনে বক্তব্য দেন বাসিন্দা জিয়াউর রহমান, সাইদুর রহমান, ফেরদৌসী আরা, মনজিলা বেগম, রামপ্রসাদ প্রমুখ।
বক্তারা বলেন, ‘উপজেলার ৫ নম্বর খয়েরবাড়ী ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পে ২৪৬টি পরিবার বসবাস করে। শুধু আমাদের থাকার জায়গা দিয়েছে। কিন্তু সমস্যার কথা কেউ শোনে না। দীর্ঘদিন ধরে কাঁচা রাস্তায় চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।’ তাঁরা জানান, বাসিন্দাদের অধিকাংশই শ্রমজীবী। তাঁদের অনেকেই রিকশা-ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। কাঁচা রাস্তায় বর্ষা মৌসুমে অনেক সময় তাঁরা রিকশা-ভ্যান নিয়ে বের হতে পারেন না। এতে আয়-রোজগার বন্ধ হয়ে আর্থিক সংকটে পড়তে হয় তাঁদের।
বাসিন্দারা জানান, সড়কটি পাকাকরণ ও কার্যকর ড্রেনেজ-ব্যবস্থা করা হলে তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমবে। পাশাপাশি জীবিকা নির্বাহ, শিক্ষার্থী ও রোগীদের যাতায়াতসহ দৈনন্দিন চলাচলে স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তাঁরা।

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মনখালী ও মাদারবুনিয়া এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। টেকনাফের বাহারছড়া উপকূলে ২১ সেপ্টেম্বরের ট্রলারডুবিতে নিখোঁজ ব্যক্তিদের সঙ্গে মরদেহগুলোর সম্পর্ক আছে কি না, তা যাচাই করছে পুলিশ।
৪ মিনিট আগে
বরিশালে ঝটিকা মিছিল নিয়ে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। আজ বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে
৫ মিনিট আগে
জেলা পর্যায়ে নির্বাচিতদের মধ্যে ফেঞ্চুগঞ্জের পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল ২০২৬ সালে সিলেট জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবেও সম্মাননা পান। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী।
১০ মিনিট আগে
মানিকগঞ্জ পৌরসভার পূর্ব দাশড়ায় নিজ বাড়ি থেকে গলায় গুরুতর আঘাত ও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৯০ বছরের ননীবালা চক্রবর্তীকে। ঘটনাস্থল থেকে রক্তমাখা বঁটি উদ্ধার করেছে পুলিশ। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২১ মিনিট আগে