
গাজীপুর মহানগরীর ধীরাশ্রম এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আজ বুধবার বেলা তিনটার দিকে ধীরাশ্রম জিকে আদর্শ উচ্চবিদ্যালয়ের সামনে জয়দেবপুর-টঙ্গী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মহানগরীর হায়দরাবাদ এলাকার মৃত আবুল কাসেম আলীর ছেলে মহিউদ্দিন ওরফে মহর আলী (৪২), একই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মো. জামাল হোসেন (৪৪) এবং যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুস সালাম (৫০)।
আহতদের মধ্যে রয়েছেন আব্দুল মোতালেব, আল আমীন ও রুবেল হোসেন। তাঁদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, দুর্ঘটনায় হতাহত পাঁচজনকে ওই হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে তিনজন মৃত এবং দুজন আহত ছিলেন। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রুবেল হোসেনকে স্বজনেরা ঘটনাস্থল থেকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যান। তাঁর অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী থেকে জয়দেবপুরগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
নিহত জামাল হোসেনের ভাগনে মিজানুর রহমান বলেন, গাজীপুর আদালতে হাজিরা শেষে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তাঁর মামা। পথে দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই জামাল হোসেন মারা যান। একই অটোরিকশায় থাকা তাঁদের আরেক প্রতিবেশীরও মৃত্যু হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, ‘ধীরাশ্রম এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তাঁরা অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানা গেছে।’
মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় ট্রাকচালক মোহাম্মদ শহীদ আলী সরমানকে (৩২) আটক করা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জয়পুরহাট সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করে রাখা ৫১ কেজি ৬৫০ গ্রাম ওজনের একটি মূল্যবান কষ্টিপাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা পাথরটির আনুমানিক বাজারমূল্য ৫১ লাখ ৬৫ হাজার টাকা।
০১ জানুয়ারি ১৯৭০
রাজধানীর গুলশানের প্রাইভেটকারের চাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান নিহতের ঘটনায় মামলা হলেও যে কিশোর ঘটনার সময় গাড়ি চালাচ্ছিল এবং আটক হয়েছিল তাকে আসামি করা হয়নি। তার পরিবর্তে আসামি করা হয়েছে গাড়িটির মূল চালককে। এতে তাদের কোনো দায় নেই। নিহতের ভাই যাকে আসামি করেছেন, তারই নাম এজাহারে দেওয়া হয়েছে...
৩ মিনিট আগে
জামালপুরে পৃথক অপহরণ ও ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম পৃথক মামলায় এ রায় দেন।
১৪ মিনিট আগে
প্রথম ঘটনাটি ঘটে বেলা ১২টার দিকে। শাহবাগ এলাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে অজ্ঞাতনামা (৬০) এক বৃদ্ধকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দুপুর ১টার দিকে তাঁকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের
২০ মিনিট আগে