ঢাকাস্থ ভোলা জার্নালিস্টস ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে একাত্তর টিভির মুজাহিরুল হক রুমেন সভাপতি এবং সমকালের বিশেষ প্রতিনিধি সাহাদাত হোসেন পরশ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটি আগামী ২ বছর দায়িত্ব পালন করবেন।
আজ রোববার রাজধানীর একটি হোটেলে কমিটি ঘোষণা করেন বিদায়ী কমিটির সভাপতি বিবিসির রাকিব হাসনাত সুমন।
কমিটির অন্য সদস্যরা হলেন— সহসভাপতি নিউজ টোয়েন্টিফোর টিভির শাহনাজ ইয়াসমিন বিশ্বাস, নাহিদ তন্ময়, জয়দেব দাস, প্রতিদিনের বাংলাদেশের সাইফ বাবলু, ভোরের ডাকের সাইদুল ইসলাম ও বিজনেস পোস্টের মীর মোহাম্মদ জসিম।
যুগ্ম সম্পাদক বিজনেস স্ট্যান্ডার্ডের আব্বাস উদ্দিন নয়ন এবং ভোরের ডাকের নাজিউর রহমান সোহেল। এ ছাড়া অর্থ সম্পাদক নিউজ টোয়েন্টিফোর টিভির রিয়াজ সুমন, সাংগঠনিক সম্পাদক এনটিভির ফখরুল ইসলাম শাহিন, দপ্তর সম্পাদক বিজনেস স্ট্যান্ডার্ডের সাখাওয়াত প্রিন্স, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেয়ার বিজের রোহান রাজিব এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমার সংবাদের রেদওয়ানুল হক।
আর কার্যনির্বাহী সদস্যরা হলেন— আরেফিন ফয়সল (চ্যানেল আই), কার্যনির্বাহী সদস্য রাকিব হাসনাত সুমন (বিবিসি), তাপসী রাবেয়া আখি (খবরের কাগজ), শাহজাহান সাজু (খবরপত্র), রনি রায়হান (এনটিভি), সৈয়দ সাইফুল ইসলাম (আমার সংবাদ), সফিউল্লাহ সুমন (বিটিভি), সামির আহমেদ (এশিয়ান টিভি), জিনান মাহমুদ, নূরে আলম জিকু (যুগান্তর) এবং ফজলুর রহমান (জনকন্ঠ)।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
২০ মিনিট আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
১ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে