গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় হাসপাতালে থাকা অর্ধশতাধিক রোগীকে দ্রুত বাইরে নিয়ে আসা হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আজ শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে কোটালীপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার বিশ্বজিৎ অধিকারী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো ভবনের তৃতীয় তলায় আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিই। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’
তিনি আরও বলেন, ‘এ সময় আমরা নিরাপদে রোগীদের হাসপাতালের নিচে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। তবে কোনো রোগীই আহত হয়নি।’
উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।
তবে হাসপাতালের সামনে গেটগুলো বন্ধ থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের সময় একটু বেশি লেগেছে।’ স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলার সিঁড়ির পাশের রুমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে