
রাজধানীর রায়েরবাজার কবরস্থানে দাফন করা জুলাই গণ-অভ্যুত্থানের অজ্ঞাতনামা শহীদদের পরিচয় শনাক্ত করার কাজ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল রোববার সকালে অজ্ঞাতনামা শহীদদের মরদেহ তুলে ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করেছে সিআইডি।
সিআইডির প্রধান ছিবগাত উল্লাহ এ সময় উপস্থিত ছিলেন। তিনি বলেন, জুলাই গণ–অভ্যুত্থানের শহীদদের মরদেহ শনাক্তের কাজ আন্তর্জাতিক প্রটোকল মেনে করা হবে। রায়েরবাজার কবরস্থানে ১১৪ জনের মতো জুলাই শহীদকে দাফন করা হয়েছে। তবে শনাক্তের প্রক্রিয়াটি একটু সময়সাপেক্ষ। শহীদদের দেহাবশেষ কবর থেকে তুলে ডিএনএ নমুনা সংগ্রহের জন্য রায়েরবাজার কবরস্থানেই একটি অস্থায়ী ফরেনসিক ল্যাব স্থাপন করা হয়েছে।
‘জুলাই গণ-অভ্যুত্থানে শাহাদাতবরণকারী অজ্ঞাত শহীদদের লাশ উত্তোলনপূর্বক শনাক্তকরণ কার্যক্রম’ শীর্ষক সংবাদ সম্মেলনে সিআইডিপ্রধান আরও বলেন, আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী মরদেহগুলো কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষা সম্পন্ন করা হবে। স্বজনেরা চাইলে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হবে, যাতে তাঁরা কবরস্থ করতে পারেন অথবা মরদেহগুলো যথাযথ ধর্মীয় রীতি অনুযায়ী দাফন করা হবে।
ছিবগাত উল্লাহ বলেন, কোনো দেশে এ ধরনের গণহত্যার ক্ষেত্রে তদন্ত ও লাশের পরিচয় শনাক্তের জন্য ‘মিনেসোটা প্রটোকল’ অনুসরণ করা হয়। সে অনুযায়ী এসব মরদেহের পরিচয় শনাক্ত ও তদন্তকাজ সম্পন্ন করা হবে। এ প্রক্রিয়া সময়সাপেক্ষ। তাই কবে নাগাদ শেষ হবে, সেটা বলা যাচ্ছে না।
রাষ্ট্রের মাধ্যমে বেআইনি হত্যার ফরেনসিক তদন্তের জাতিসংঘের নির্দেশিকা হচ্ছে মিনেসোটা প্রটোকল।
সংবাদ সম্মেলনে জুলাই শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি আর্জেন্টিনার ফরেনসিক অ্যানথ্রোপোলজিস্ট লুইস ফনডিব্রাইডারও উপস্থিত ছিলেন।
ছিবগাত উল্লাহ বলেন, জাতিসংঘের মানবাধিকার সংস্থার মাধ্যমে ফরেনসিক বিশেষজ্ঞ লুইস আর্জেন্টিনা থেকে ঢাকায় এসে পুরো কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন। তিনি গত ৪০ বছরে ৬৫টি দেশে একই ধরনের কাজ করেছেন।
মরদেহ উত্তোলন থেকে শুরু করে পুনরায় দাফন পর্যন্ত নির্দিষ্ট ধাপে সব কার্যক্রম সম্পন্ন করা হবে জানিয়ে ছিবগাত উল্লাহ বলেন, আবেদন অনুযায়ী প্রাথমিকভাবে ১১৪টি কবর চিহ্নিত হয়েছে, যা বাস্তবে কমবেশি হতে পারে। মরদেহ তোলার পর ময়নাতদন্ত, বোন স্যাম্পল/টিস্যু সংগ্রহ, ডিএনএ প্রোফাইল তৈরি করা হবে।
মরদেহ নিতে কতজন স্বজন এখন পর্যন্ত আবেদন করেছেন—জানতে চাইলে ছিবগাত উল্লাহ বলেন, এখন পর্যন্ত ১০ জন স্বজন আবেদন করেছেন। আরও কেউ থাকলে সিআইডিতে যোগাযোগ করতে পারবেন। সিআইডির হটলাইনে যোগাযোগ করলে স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে।
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রায়েরবাজার কবরস্থানের যেখানে দাফন করা হয়েছে, সিটি করপোরেশনের পক্ষ থেকে সেখানে মার্বেল পাথর, টাইলস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গত ২ আগস্ট রায়েরবাজার কবরস্থান পরিদর্শনে গিয়ে অজ্ঞাতনামা শহীদদের পরিচয় শনাক্ত করতে সরকারের উদ্যোগ নেওয়ার কথা বলেছিলেন।

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে পাঁচ বস্তায় ২৪টি গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক পাহাড়ি নারীকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়ায়। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট এলাকার রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইনের নেতৃত্বে এবং পুলিশের...
৬ ঘণ্টা আগে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ...
৮ ঘণ্টা আগে
হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
৮ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
৮ ঘণ্টা আগে