
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার ১৫ আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাঁদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মী নিরব খান (২২), ঠাকুরগাঁও শহর আওয়ামী লীগের সদস্য মো. সাইফুল ইসলাম (৫২), পটুয়াখালী সদর উপজেলা যুবলীগের সদস্য মো. জুয়েল শিকদার (৩৩), ভাটারা থানা যুবলীগের সদস্য মো. সাহেদ (৩৯), ঢাকা মহানগর উত্তর ১৭ নম্বর ওয়ার্ড যুবলীগের কর্মী শান্ত শেখ (২৮), ঢাকা মহানগর উত্তর ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. হারুন মাইজভান্ডারি (৫৫), লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক খালেদ মাহমুদ ফয়সাল (৪০), ঢাকা মহানগর উত্তর ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. সফিকুর রহমান (৫০), চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য মো. বিল্লাল গাজী (৩৫), তাড়াইল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইসমাইল সিরাজী (৩২), ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগের কর্মী মো. আরিফুর রহমান দিপু (২৭), বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মো. ইদ্রিসুল আলম (৫৫), বাড্ডা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন মামুন (৫০), জাতীয় শ্রমিক লীগের ভাটারা থানার ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জয়ন্ত কুমার বাড়ৈ (৪৩) এবং আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটির সদস্য মো. মোজাম্মেল হক (৭৫)।
আজ দুপুরের পর আসামিদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন ১৫ আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাঁদের রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, রাজধানীর গুলশান থানা এলাকায় ১১ সেপ্টেম্বর দুপুর পৌনে ১২টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন ও নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা সরকার এবং রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে সমাবেশের আয়োজন করেন। এ সময় তাঁরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটান। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে গেলে তাঁরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুবার রাবার বুলেট ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পাঁচটি ককটেল জব্দ করা হয়।
এ ঘটনায় গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব হোসাইন সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ১১৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়।

বরিশাল-ঢাকা রুটে সপ্তাহে সাত দিনই নিয়মিত ফ্লাইট চালুর দাবিতে স্মারকলিপি দিয়েছে ‘বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটি’। আজ বুধবার দুপুরে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে এই স্মারকলিপি দেওয়া হয়।
২৮ মিনিট আগে
আফতাবনগর বনশ্রী জনগণের যোগাযোগব্যবস্থা সহজতর ও স্কুল কলেজে নিরাপদে যাতায়াত এবং যানজট নিরসনের জন্য তিনটি ব্রিজ নির্মাণের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা উত্তর সিটি করপোরেশন ৩টি ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।
২৯ মিনিট আগে
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেছেন, সরকারের লক্ষ্য অনুযায়ী এক কোটি দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে কাজ করছে মন্ত্রণালয়। গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শনে তিনি দালালদের দৌরাত্ম্য কমাতে বিএমইটির কার্যক্রম অনলাইনে নেওয়ার কথাও জানান।
৩১ মিনিট আগে
দেশের সাইবার নিরাপত্তা দক্ষতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে ৪৮ ঘণ্টার আন্তর্জাতিক অনলাইন সাইবার নিরাপত্তা প্রতিযোগিতার আয়োজন করছে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস)। বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা সচেতনতা বাড়ানোর পাশাপাশি তরুণদের এ খাতে দক্ষতা অর্জনে উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
৩৭ মিনিট আগে