
‘যারা জুলুম-নির্যাতনের ধারা অব্যাহত রাখতে চায়, তারাই গণভোটের গণরায় মানতে চায় না।’ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে আয়োজিত গণমিছিল ও সমাবেশে এ দাবি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা।
শনিবার (১ আগস্ট) বেলা ১১টায় জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লা।
জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম সৈকত, জেলা জামায়াত নেতা অধ্যক্ষ এ কে এম আফজালুল আনাম, অ্যাডভোকেট মাইনুল আলম, শহর আমির মাওলানা সিরাজুস সালেহীন, দিনাজপুর শহর ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মাসুদ রানা, ছাত্রশিবির উত্তর জেলা সভাপতি সোহানুর রহমান সোহান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা যাবে না। এ কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না বর্তমান সরকার।
বক্তারা আরও দাবি করেন, যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও স্বাধীন গুম কমিশন চায় না এবং জুলুম-নির্যাতনের ধারা অব্যাহত রাখতে চায়, তারাই গণভোটের গণরায় মেনে নিতে অনাগ্রহী। তাঁরা অবিলম্বে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।
সমাবেশে আরও দাবি করা হয়, দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে মত দিয়েছেন এবং সংস্কার প্রস্তাব বাস্তবায়নে দীর্ঘ সময় পার হলেও তা এখনো কার্যকর হয়নি। বক্তারা জনগণের এই রায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশ শেষে ইনস্টিটিউট মাঠ থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
সমাবেশ ও গণমিছিলে জেলা জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

রাজধানীর খিলগাঁওয়ে পূর্বশত্রুতার জেরে মারধরে কামরুজ্জামান খান দিপু (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মুগদা হাসপাতাল থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে খিলগাঁও থানা-পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠায়।
৯ মিনিট আগে
বগুড়ার ধুনট-শেরপুর আঞ্চলিক মহাসড়কে বালুবাহী ১২টি ট্রাক আটক করে চালকদের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত ধুনট-শেরপুর বাইপাস সড়কে এই অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।
২৪ মিনিট আগে
কুড়িগ্রামের উলিপুরে সড়কের পাশ থেকে হামিদুল ইসলাম (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশিরপাথার এলাকার উলিপুর-চিলমারী সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
২৪ মিনিট আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় দলের অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। পূর্ববিরোধের জেরে ইউনিয়ন জামায়াতের আমিরের ছেলে মুজাহিদ ছাত্রদলের এক কর্মীকে মারধর করলে এই সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে। পরে ছাত্রদল কর্মীরা শিবিরের এক কর্মীকে মারধর করলে বিএনপির
২৬ মিনিট আগে