
নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট মনোনীত জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ফতুল্লার দেলপাড়ায় একটি স্কুলে গিয়ে প্রচারণা এবং অর্থ বিতরণের দায়ে এ জরিমানা করা হয়।
এর আগে, দুপুর ১২টায় দেলপাড়া এলাকায় লিটল জিনিয়াস স্কুলের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হাজির হন তিনি। এ সময় তিনি পুরস্কার বিতরণকালে স্কুলের নির্ধারিত পুরস্কারের পাশাপাশি নিজের পকেট থেকে ২ হাজার টাকা করে তুলে দেন পুরস্কারপ্রাপ্তদের হাতে। একই সময়ে স্কুলের মাইকে খেজুরগাছ প্রতীকে ভোট চাওয়া হয়। সে সঙ্গে টাকা দেওয়ার সময়ও ভোট প্রার্থনা করেন তাঁর অনুসারীরা।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা সৃষ্টি হয়। খবর পেয়ে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নুর ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় আয়োজক এবং প্রার্থীর প্রতিনিধিরা দোষ স্বীকার করেন। সংসদ নির্বাচনে প্রার্থীর আচরণ বিধিমালা ভঙ্গের দায়ে দেড় লাখ টাকা জরিমানা ও আদায় করা হয়।
আসাদুজ্জামান বলেন, ‘নির্বাচনে প্রার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ভোট চাইতে পারবেন না। কিন্তু মনির হোসেন কাসেমী স্কুলে হাজির হয়েছেন এবং ভোট চেয়েছেন। পুরস্কারের সঙ্গে টাকা তুলে দেওয়ার সময়ও ভোট প্রার্থনা করেছেন। এসব দায়ে তাঁকে জরিমানা করা হয়েছে।’
এ বিষয়ে বিএনপি জোটসমর্থিত প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

নরসিংদীর রায়পুরা উপজেলায় দুটি গ্রামে গত এক সপ্তাহে অজ্ঞাত রোগে শতাধিক ছাগল মারা গেছে। এতে খামারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে, গ্রামীণ নারী উদ্যোক্তারা ক্ষতির মুখে পড়েছেন।
১ ঘণ্টা আগে
চন্দনাইশে জ্বালানি তেলের চারটি ড্রাম জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় মো. সাঈদ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজশাহীর তানোর থেকে আন্তজেলা ডাকাত চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব। এই ব্যক্তির নাম জসিম উদ্দিন জুয়েল (৩৩)। তাঁর বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার কুশারঘোপ গ্রামে।
১ ঘণ্টা আগে
‘মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বর্তমানে সব দেশে তেলের সংকট রয়েছে এবং দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু এখনো আমাদের সরকার তেলের দাম বৃদ্ধি করে নাই।’
১ ঘণ্টা আগে