দেশে অপ্রচলিত খাবার মাশরুমের জনপ্রিয়তা দিনদিন বাড়ছে। ২০০৬ সালে দেশে মাশরুম উৎপাদন হয়েছে মাত্র তিন হাজার টন। চলতি বছর মাশরুম উৎপাদন হয়েছে ৪২ হাজার টন, যার আর্থিক মূল্য ৮০০ কোটি টাকার বেশি। অর্থাৎ দেড় যুগে দেশে মাশরুম উৎপাদন বেড়েছে ৩৯ হাজার টন।
সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা বলছেন, অপ্রচলিত ফসল হওয়ায় মাশরুম নিয়ে মানুষের তেমন আগ্রহ ছিল না। তবে সরকারি সহযোগিতার কারণে দেশে মাশরুমে চাষ ও বাজার দুটোই বাড়ছে।
পুষ্টিগুণসমৃদ্ধ খাবার হিসেবে দেশে মাশরুম চাষ উৎসাহিত করতে জানুয়ারি ২০২৩ সালে ৯৭ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। প্রকল্পের মেয়াদ শেষ হবে ডিসেম্বর ২০২৭ সালে। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রকল্প শুরুর সময় দেশে বার্ষিক মাশরুম উৎপাদন হতো ৪০ হাজার টন। প্রকল্প শুরুর পর সারা দেশে মাশরুম চাষে আরও গতি আসে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ’ প্রকল্পটি সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্প এলাকা ধরা হয়েছে সাভারের মাশরুম সম্প্রসারণ ইনস্টিটিউট, সারা দেশের ৩৪টি মাশরুম উপকেন্দ্র বা হর্টিকালচার সেন্টারসহ ৬৪টি জেলার ১৬০ উপজেলা এবং ১৫টি মেট্রোপলিটন থানা এলাকাকে।
সারা দেশের তুলনায় চট্টগ্রামের পাহাড়ি এলাকা ও সিলেট অঞ্চলে তুলনামূলক বেশি মাশরুম চাষ হচ্ছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক আখতার জাহান কাঁকন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আলু, পটল, বেগুনের মতো মাশরুম সবজি হিসেবে রান্না করা যায়। অপ্রচলিত ফসল হওয়ায় দেশে মাশরুম চাষ অনেক কম হতো। তবে এখন মাশরুম চাষ ও খাওয়ার পরিমাণ দুটোই বাড়ছে। মাছ-মাংসের মতো মাশরুম পুষ্টি সমৃদ্ধ খাবার।’
আখতার জাহান কাঁকন আরও বলেন, ‘মাশরুম কীভাবে খাওয়া যায়, তা অনেক মানুষ জানে না। খাওয়ার পদ্ধতি ও মাশরুম চাষের নিয়ম আমরা প্রদর্শনীতে উপস্থাপন করছি। মাশরুম যে হালাল খাবার তা জানানোর চেষ্টা করছি।’
প্রকল্পের তথ্য অনুসারে, পুষ্টির চাহিদা পূরণ ও স্থানীয় মানুষকে জানাতে মাশরুম উৎপাদন প্রদর্শনী স্থাপন করা হয়েছে। এ পর্যন্ত বিভিন্ন জেলায় ১৮০ জন উদ্যোক্তা ও তার আওতায় ৩০ জন করে দলভুক্ত চাষিকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উদ্যোক্তার ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাকে প্রশিক্ষিত করা হয়েছে যাতে উদ্যোক্তাকে প্রতিনিয়ত সহযোগিতা করতে পারেন।
প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, পুষ্টিগুণ বিবেচনায় দেশের ১৭ কোটি মানুষের খাদ্যাভ্যাসে প্রতিদিন মাত্র ২৫ গ্রাম মাশরুম যুক্ত করলে বছরে ১৫ লাখ ৫১ হাজার ২৫০ মে টন মাশরুম প্রয়োজন হবে। আর ১০ শতাংশ মানুষও যদি মাশরুম খান তাহলে প্রতিদিন ৪৫০ টন মাশরুমের দরকার হবে।

বগুড়ার ধুনটে মসজিদের জায়গা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় মসজিদে ভাঙচুর ও মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে।
৬ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের সংকট ও আন্তর্জাতিক বাজারের অস্থিরতায় জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়লেও দেশের ৬৫ শতাংশ বিদ্যুৎ গ্রাহকের জন্য দাম বাড়ানো হয়নি বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। যশোরে তিনি সেচ পাম্প সৌরবিদ্যুতে রূপান্তরের পরিকল্পনার কথাও জানান।
১৫ মিনিট আগে
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। জুরাইন রেলওয়ে ব্রিজের নিচে পাবলিক টয়লেটের ভেতরে পরিত্যক্ত কক্ষ থেকে ওই কিশোরের মরদেহটি উদ্ধার করে শ্যামপুর থানা-পুলিশ। এরপর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ...
২০ মিনিট আগে
হবিগঞ্জের চুনারুঘাটে টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার দুপুরে উপজেলার চান্দপুর চা-বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২২ মিনিট আগে