
মাসিক বা ঋতুস্রাব প্রজনন চক্রের সবচেয়ে প্রাকৃতিক এবং অপরিহার্য অংশগুলোর একটি। কিন্তু এখনো এটি নিষিদ্ধ বিষয় (ট্যাবু) এবং শুধুমাত্র মেয়েলি সমস্যা হিসেবে বিবেচিত হচ্ছে। মাসিক নিয়ে সমাজে অনেক ধরনের বিধি-নিষেধের কারণে দৈনন্দিন কাজে নারীর অংশগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে খোলামেলাভাবে আলোচনা করা হয় না। পরিবার বা স্কুল পর্যায়ে যথাযথ নির্দেশনাও দেওয়া হয় না। মাসিক নিয়ে কুসংস্কারের কারণে নারীরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে।
আজ মঙ্গলবার (২৮ মে) রাজধানীর একটি হোটেলে মাসিক স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে মাসিক স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি (এমএইচএম) প্ল্যাটফর্ম আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
মাসিকের ব্যাপারে সচেতনতা বাড়াতে ও নীরবতা ভাঙতে বিশ্বব্যাপী মাসিক স্বাস্থ্যবিধি দিবস পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘আসুন, সবাই মিলে গড়ি, মাসিক-বান্ধব পৃথিবী’।
অনুষ্ঠানে প্ল্যাটফর্মের চেয়ারপারসন হাসিন জাহান উদ্বোধনী বক্তব্যে বাংলাদেশে মাসিক স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য সম্মিলিত প্রয়াসের গুরুত্ব তুলে ধরেন। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. শেখ দাউদ আদনান বলেন, ‘মাসিককে ঘিরে কুসংস্কারের কারণে নারীরা অস্বাস্থ্যকরভাবে তাদের মাসিক ব্যবস্থাপনা করেন। যার ফলে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকেন।’
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন উইংয়ের পরিচালক এ কিউ এম শফিউল আজম বলেন, ‘প্রাথমিকভাবে এক হাজার স্কুলে শুরু হওয়া ‘জেনারেশন ব্রেকথ্রু’ প্রোগ্রামটি ২০২২ সালে প্রধানমন্ত্রীর অনুমোদন পেয়েছে, যা আমাদের কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও উন্নয়নের প্রতি আমাদের অঙ্গীকারের কথা বলে। পরবর্তী প্রজন্মকে মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও ব্যবহারিক শিক্ষা প্রদানের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এখন এই গুরুত্বপূর্ণ উদ্যোগটি সারা বাংলাদেশের সমস্ত স্কুলে সম্প্রসারণে কাজ করছে।’
অনুষ্ঠানে এমএইচএম প্ল্যাটফর্মের চলমান উদ্যোগ নিয়েও আলোচনা হয়। আলোচকেরা নারী ও কিশোরীদের মাসিক ব্যবস্থাপনা সহজ করতে সুলভ ও সাশ্রয়ী মূল্যে মেনস্ট্রুয়াল পণ্য সারাদেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

রংপুরের পীরগঞ্জে ১০ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেছেন...
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে সোহানা নামে ৩ বছর বয়সী এক শিশু মারা গেছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহানা ওই গ্রামের প্রবাসী মো. শফিক মিয়ার মেয়ে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছে রেত, হাতুড়ি, রামদা ও বাটাল পাওয়া গেছে। আজ সোমবার সকাল পৌনে আটটার দিকে নগরের আকবরশাহ থানাধীন বায়েজিদ লিংকরোড এলাকার ৬ নম্বর ব্রিজ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে এক জুয়েলারি দোকানদারকে গুলি করে অন্তত ২৫ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে। অন্তর সরকার (২৮) নামে গুলিবিদ্ধ আহত ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে...
২ ঘণ্টা আগে