
টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর কাঠের আঘাতে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে গজারিয়া ইউনিয়নের কালিয়ানপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম জুয়েল রানা (৩৮)। তিনি ওই এলাকার মজনু শিকদারের ছেলে। এ ঘটনায় মজনু বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন। পুলিশ রাতেই জুয়েলের স্ত্রী তানিয়া আক্তারকে (২৮) গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর আগে ভালুকা উপজেলার বাটাজোর গ্রামের মেয়ে তানিয়ার সঙ্গে পারিবারিকভাবে জুয়েলের বিয়ে হয়। তাঁদের সংসারে তিন সন্তান রয়েছে। সম্প্রতি জুয়েলের সঙ্গে এক নারীর পরকীয়া চলছে বলে জানতে পারেন তানিয়া। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ তৈরি হয়। শনিবার রাতে বিষয়টি নিয়ে ঝগড়ার একপর্যায়ে তানিয়া কাঠের টুকরো দিয়ে জুয়েলকে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গৃহবধূ তানিয়া তাঁর স্বামীকে হত্যার দায় স্বীকার করেছেন। স্বামীর পরকীয়ার জেরে এমনটি করেছেন বলে তানিয়া জানিয়েছেন। লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কোনো বিষয় আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

সিরাজগঞ্জ সদর উপজেলার ধুকুড়িয়া গ্রামের কৃষক লিটন মণ্ডল একই জমিতে ‘নয়ন কাজল’ জাতের বেগুন ও সাথি ফসল হিসেবে লাউ চাষ করে সাফল্য পেয়েছেন। বিষমুক্ত ও পরিবেশবান্ধব পদ্ধতিতে চাষ করে স্বল্প খরচে ভালো ফলন ও বাজারে ভালো দাম পাওয়ায় তাঁর মুখে এখন তৃপ্তির হাসি।
১৪ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই নাবালক সন্তানকে রেখে এক গৃহবধূ তাঁর কথিত প্রেমিকের সঙ্গে নিরুদ্দেশ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। প্রবাসে থাকা স্বামীর ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগে ওই গৃহবধূর বিরুদ্ধে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে
৪২ মিনিট আগে
বরিশালের মুলাদীতে ৮০০ ইয়াবা বড়িসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মুলাদী থানা-পুলিশ। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে পৌরসভার সিনেমা হল মার্কেট এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ সোহরাওয়ার্দী হলে নিজ গ্রুপের এক কর্মীকে সিট না দেওয়ায় হল প্রভোস্টকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে। এ-সংক্রান্ত একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে