রাজধানীর শাহআলীতে মেহেদী হাসান (২৫) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে শাহআলী মহিলা কলেজের সামনের সড়কে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় মেহেদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ সোমবার ভোর সোয়া ৬টার দিকে মারা যান তিনি।
শাহআলী থানার উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল মধ্যরাতে শাহআলী মহিলা কলেজের সামনের সড়কে ছুরিসহ এক যুবককে আটক করা হয়। এর কিছুক্ষণ পরেই জানা যায়, পাশেই এক যুবককে ছুরিকাঘাত করেছেন তিনি। আহত যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান।
এসআই আরও জানান, নিহতের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামে। তাঁর বাবার নাম মো. আলম। বর্তমানে মিরপুর থানাধীন বড়বাগ এলাকায় থাকতেন। সাইনবোর্ড তৈরির কাজ করতেন তিনি।
এসআই আরও বলেন, তবে এটি ছিনতাইয়ের ঘটনা, নাকি পূর্বশত্রুতা সেটি এখনো জানা যায়নি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

পিরোজপুরের নেছারাবাদে সমবায় সমিতির নামে সাধারণ মানুষের জমা রাখা প্রায় ১০০ কোটি টাকা নিয়ে আত্মগোপনে থাকা বিশ্বজিৎ হালদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের কটুরাকাঠি এলাকায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১ ঘণ্টা আগে
কুয়াকাটার জিরো পয়েন্ট এলাকায় ২০টি দোকানে তালা ঝুলিয়ে দেওয়া, ব্যবসায়ীদের মারধর ও মালামাল ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে। জমির মালিকানা বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্টদের দাবি।
১ ঘণ্টা আগে
ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টদের লাইসেন্স তালিকাভুক্তি ও নবায়ন ফি পুনর্নির্ধারণের উদ্যোগের মধ্যে মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের তালিকাভুক্তি নবায়নে দুই মাস সময় বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের নান্দাইলে ১৬ বছর বয়সী এক কিশোরী ফুটবলারকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাহমুদুল হাসান (৩৬) নামে এক ইজিবাইকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ...
২ ঘণ্টা আগে