
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কুড়িল টোল প্লাজায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। পিকআপভর্তি কিছু ব্যক্তির সঙ্গে টোল প্লাজার কর্মীদের বাগ্বিতণ্ডা হয়। পরে প্লাজার ব্যারিকেড ভেঙে ফেলেন পিকআপ ভ্যানের ব্যক্তিরা।
আজ বুধবার সকাল ৯টার কিছু পরে ঘটে যাওয়া এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এতে দেখা যায়, প্রায় ৩০ থেকে ৪০ জনকে নিয়ে একটি পিকআপ ভ্যান টোল প্লাজায় দাঁড়িয়ে আছে। হঠাৎ পাঞ্জাবি পরিহিত এক যুবক টোল প্লাজার ব্যারিকেড বার ভেঙে ফেলছেন। সে সময় অন্যরা টোল প্লাজার কর্মীদের সঙ্গে হাতাহাতি ও বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
এই বিষয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প পরিচালক এ এইচ এম আখতার আজকের পত্রিকাকে বলেন, ‘কিছু লোকজন পিকআপ ভ্যানে যাচ্ছিল। আমরা তো এভাবে পিকআপ ভ্যান এলাউ করি না। মোটরসাইকেল, সিএনজি বা পিকআপে এভাবে লোকজন এলাউ করা হয় না। টোল প্লাজায় তাদের এভাবেই বলা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সে সময় তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে তারা এমন ঘটনা ঘটান। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পরে পুলিশ এসে তাদের নিয়ে গেছে।’
তবে পিকআপ ভ্যানে কারা ছিল এ তথ্য দিতে পারেননি প্রকল্প পরিচালক।

রংপুরের পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বুধবার সকালে বিদ্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করে তারা। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জমি রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেন।
৩ মিনিট আগে
বরিশালের হিজলায় তাহের ব্যাপারী (৩৫) নামের এক যুবলীগ কর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার হিজলা গৌরবদী ইউনিয়নের পিটকিরাতলা এলাকায় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভির তালুকদারের নেতৃত্বে এই ঘটনা ঘটে।
৫ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনার দায়ে আনোয়ারা ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
৮ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪৩ জন রোগী ভর্তি হয়েছে। এ সময় চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা গেছেন। মৃত ওই নারী ডেঙ্গু পজিটিভ ছিলেন বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
১২ মিনিট আগে