
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলামসহ চার পুলিশ কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে দেশের বিভিন্ন স্থান থেকে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা তাঁদের আটক করেন। আটকের বিষয়টি আজ শনিবার রাতে আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের এক ডিআইজি ও তিন পুলিশ সুপারকে আটক করা হয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিট থেকে তাঁদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ডিবি বিষয়টি দেখছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাজশাহী সারদা একাডেমিতে সংযুক্ত থাকা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্যা নজরুল ইসলাম, রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও আবুল হাসনাত এবং নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামান।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নে কয়েলের আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুটি গরু পুড়ে মারা গেছে। এ ঘটনায় আরও তিনটি গরু গুরুতর আহত হয়েছে এবং গোয়ালঘরটি পুরোপুরি ভস্মীভূত হয়েছে।
৪২ মিনিট আগে
চট্টগ্রামের সাতকানিয়ায় স্টার লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত স্কুলছাত্রী ঈশা দাশের (১২) মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে চট্টগ্রাম নগরের বেসরকারি রয়েল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে ডিএমপি।
১ ঘণ্টা আগে
পঞ্চগড় জেলা শহরে বিএনপির দুই গ্রুপের মধ্যে প্রায় দুই ঘণ্টা ব্যাপী পাল্টাপাল্টি ধাওয়া ও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে শহরের তেঁতুলিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে...
২ ঘণ্টা আগে