
ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ছাড়া শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেছে তাঁরা। একাত্মতা পোষণ করে রাজধানীর নীলক্ষেত মোড় এবং বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ এলাকা অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এই শিক্ষার্থীদের মধ্যে ছাত্রলীগের বিভিন্ন হল শাখার সভাপতি-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ রয়েছেন।
মঙ্গলবার দুপুর ১টার দিকে দেখা যায়, ছাত্রলীগের নেতাকর্মীদের একটি দল বাইক শোডাউন নিয়ে নীলক্ষেত মোড় অবরোধ করে। সেখানে পুলিশ এসে প্রথমে বাধা দিলে তাঁরা চলে যান।
শিক্ষার্থীরা জানান, নীলক্ষেত মোড় অবরোধ করার পর নিউমার্কেটের ব্যবসায়ীরা হামলা করতে এলে তাঁদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়া হয় ৷ এ সময় শিক্ষার্থীরা বাঁশ-লাঠি ইত্যাদি নিয়ে নীলক্ষেতের বিভিন্ন দোকানে হামলা করেন। এর আগে পলাশী-কাঁটাবন রাস্তায় যান চলাচল স্বাভাবিক থাকলেও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বন্ধ করে দেন।
শিক্ষার্থীদের দাবি, আজিমপুর, হাজারীবাগ এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর করেন নিউমার্কেটের ব্যবসায়ীরা। এ ছাড়া আজিমপুরে বিডিআর ৩ নম্বর গেটের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের দুটি হল। দুটি হলের আবাসিক ছাত্রীরা ক্লাস-পরীক্ষার কারণে ক্যাম্পাসে আসতে চাইলে তাঁদের উত্ত্যক্ত করা হয়।
এদিকে গত রাতের ঘটনার পর মঙ্গলবার সকাল থেকে নিউমার্কেট এলাকা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। এতে নিউমার্কেটের সব দোকানপাট বন্ধের সঙ্গে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েন।
গতকাল সোমবার রাত ১২টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। উত্তেজনা চলে ভোর পর্যন্ত। এ ঘটনার জের ধরে নিউমার্কেট খুলতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর রেলওয়ে জংশন। ব্রিটিশ শাসনামলে ১৯১৭ সালে ব্রহ্মপুত্রের পূর্বপাড়ে এটি গড়ে তোলা হয়। বর্তমানে জনবলসংকট, জরাজীর্ণ অবকাঠামো নিয়ে শতাব্দীপ্রাচীন স্টেশনটির ভগ্নদশা। স্থানীয়দের দাবি, আধুনিক সুযোগ-সুবিধা, ডিজিটাল প্রযুক্তি ও উন্নত অবকাঠামো দিয়ে এই পুরোনো স্টেশনটিকে অত্যাধুনিক...
৩২ মিনিট আগে
নিজের ছেলে ও সভাপতির ভাগনাকে নিয়োগ দিতে জালিয়াতির মহোৎসবে মেতে উঠেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্চিবাড়ী মজিদিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. শহিদুর রহমান।সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক ম্যানেজিং কমিটি গঠনে নিয়োজিত প্রিসাইডিং কর্মকর্তা জানেন না যে কমিটি গঠন করা হয়েছে।
৪১ মিনিট আগে
পটুয়াখালীর বাউফল উপজেলায় ৪০টি ইয়াবা বড়িসহ দশম শ্রেণির এক কিশোরকে আটক করেছে পুলিশ। আটক ওই কিশোর স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে
বরিশালের মুলাদীতে সড়কে খেলতে গিয়ে অটোরিকশার চাপায় আবু হুরায়রা (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নবাবের হাট লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবু হুরায়রা মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের নবাবের হাট এলাকার মো. যিয়ারত সিকদারের একমাত্র ছেলে।
২ ঘণ্টা আগে